-
পার্সেল প্যাকেজিং নিয়ে দুশ্চিন্তা? রেডএক্সে আছে সমাধান!
পার্সেল ডেলিভারির ক্ষেত্রে পার্সেলের প্যাকেজিং যে কতটা গুরুত্বপূর্ন সেটা নিশ্চয়ই আপনি জানেন। পার্সেলের প্যাকেজিং সঠিকভাবে না হলে রাস্তায় পার্সেলের ক্ষতি হবার সম্ভাবনা বেড়ে যায়। এবং পার্সেলের ক্ষতি মানেই ব্যবসায় ক্ষতি। ভালো প্যাকেজিং ম্যাটেরিয়ালের প্রয়োজনীয়তা আমরাও বুঝি। তাই রেডএক্স থেকে আমরা উন্নতমানের কিছু প্যাকেজিং উপাদান আপনাকে প্রদান করি। অর্ডার করে আপনি খুব সহজেই আমাদের কাছ থেকে প্যাকেজিং পণ্য সুলভ মূল্যে কিনতে পারবেন।
এছাড়া অনেকেই আছেন যাদের পণ্য তরল-জাতীয় অথবা সহজেই ভেঙ্গে যায়। এমন পার্সেল খুব সাবধানে বহন করতে হয়। পার্সেলের উপর একটি সতর্কবার্তা সম্বলিত স্টিকার পেস্ট করে দিলে যাদের হাতে পার্সেল যাবে তারা সহজেই বুঝতে পারবে যে অতিরিক্ত সতর্কতার সাথে পার্সেলটি বহন করতে হবে। এই সতর্কবার্তা সম্বলিত একটি স্টিকারও চাইলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন।
এখন নিশ্চয়ই আপনার প্রশ্ন হচ্ছে, প্যাকেজিং পণ্য কিংবা স্টিকার কীভাবে অর্ডার করবেন? অর্ডার পদ্ধতিটি খুবই সহজ।
রেডএক্স-এ লগইন করুন।

প্রথম পেজ এর ব্যানারের উপর ক্লিক করুন।

আপনাকে একটি গুগল ফর্মে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার দোকানের নাম এবং শপ আইডি অটো নিয়ে নেয়া থাকবে। নতুন করে এই তথ্য প্রদান কিংবা এডিট করার কোনো দরকার নেই। বাকি তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন এবং কী পরিমান প্যাকেট অথবা স্টিকার লাগবে সেটি উল্লেখ করে ফর্মটি সাবমিট করে দিন।

আমাদের পক্ষ থেকে আপনার কাছে অতি দ্রুত পণ্যগুলো পৌঁছে দেয়া হবে। এগুলো ব্যবহার করে সঠিকভাবে পার্সেল প্যাকেজিং করুন এবং পার্সেলের নিরাপত্তা নিশ্চিত করুন।
রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
-
রেডএক্স থেকে পেমেন্ট পাবার পদ্ধতি
রেডএক্স অ্যাকাউন্ট খুলার পর আপনার প্রথম কাজই হলো পেমেন্ট মেথড ঠিক করে দেওয়া। কারণ ডেলিভারির পাশাপাশি পেমেন্ট বুঝে নেওয়া আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে দেখাচ্ছি কীভাবে রেডএক্স ওয়েবসাইট ব্যবহার করে ব্যাংক অথবা বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন পেমেন্ট রিসিভ করার জন্য।
রেডএক্স ওয়েবসাইটে প্রথম বার লগ-ইন করার পর এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করুন।

বিকাশ সিলেক্ট করলে এই ফর্ম ফিল-আপ করুন। আপনার বিকাশ নম্বর প্রদান করে কনফার্ম করুন, এবং আপডেট বাটনে ক্লিক করুন।

ব্যাংকের জন্য এই ফর্ম ফিলআপ করুন, এবং সহজেই আপনার ডিফল্ট পেমেন্ট মেথড সেটআপ করুন।

যদি পরবর্তী লগ-ইনের সময় পেমেন্ট মেথড কোনো কারণে চেঞ্জ করতে চান, তাহলে এখানকার ড্রপ-ডাউন মেনু থেকে শপ সেটিংস সিলেক্ট করুন।

প্রথমেই পেমেন্ট মেথড এর পেজ সামনে আসবে। চেঞ্জ বাটনে ক্লিক করুন।

আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে, কোডটি এন্টার করে “Verify” বাটনটি সিলেক্ট করুন।

পরবর্তী পেজে গিয়ে যেই ডিটেল চেঞ্জ করতে চান, তা লিখুন এবং আপডেট বাটনে ক্লিক করুন।

আপনার পেমেন্ট ডিটেইলস ঠিক হয়ে গিয়েছে। আপনার সেট করা বিকাশ/ব্যাংক অ্যাকাউন্টে আপনি রেডএক্স-এর সকল পেমেন্ট পেয়ে যাবেন।
পেমেন্ট নিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে, আমাদের জানাবেন কিভাবে, জেনে নিন এই লিঙ্কে ক্লিক করে।
রেডএক্স-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
রেডএক্স রাইডারের সাথে কাস্টমারের কী কথা হয়েছে? শুনে নিন তার কল লগ
পার্সেল পাঠানোর পর অনেক সময়ই পার্সেল রিটার্ন হয়। মার্চেন্ট হিসেবে আপনি হয়তো চেক করতে চাচ্ছেন যে রাইডার কাস্টমারকে ঠিকমতো কল করেছিল কিনা কিংবা রাইডার এবং কাস্টমারের মধ্যে কী কথা হয়েছে।

রেডএক্সের সাথে থাকলে সেই কল রেকর্ড খুব সহজেই চেক করা সম্ভব। রাইডার এবং কাস্টমারের কথোপকথনের কল-লগ আমরা সেভ করে রাখি যেটি আপনি চাইলেই চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন? দেখিয়ে দিচ্ছি এখনই!
প্রথমেই রেডএক্স-এ লগইন করুন।
চলে যান পার্সেল ট্যাবে

যে পার্সেলটি রিটার্ন হয়েছে সেই পার্সেলটি খুঁজে বের করুন এবং তার পাশের অ্যাকশন বাটনটিতে ক্লিক করুন।
ড্রপ ডাউন মেন্যু থেকে “View call log”” বাটনটিতে ক্লিক করুন।

নতুন স্ক্রিনে রাইডার এবং কাস্টমারের মধ্যকার ফোন কলের একটি সামারি দেখতে পাবেন। রাইডার কত তারিখে কতবার কাস্টমারকে কল দিয়েছে, কাস্টমারের সাথে ঠিক কতক্ষণ কথা হয়েছে সব ইনফর্মেশন এখানে দেখতে পাবেন।

আপনি যদি রাইডার এবং কাস্টমারের মধ্যে ফোনে কী কথা হয়েছে সেটি শুনতে চান তাহলে “Request Audio” বাটনটিতে ক্লিক করুন।

এবার আপনার কাস্টমারের কাছে কল-লগটি শেয়ার করার একটি রিকুয়েস্ট যাবে। কাস্টমার যদি তার কল রেকর্ডিং শেয়ার করার সম্মতি দেয় শুধুমাত্র তাহলেই আপনি সেই রেকর্ডিং শুনতে পারবেন।
রেকর্ডিং শুনতে আবার এই সেম মেন্যুতে ফিরত আসুন এবং দেখতে পাবেন পাশে কল রেকর্ডিংটি চলে এসেছে।

উল্লেখ্য, রেডএক্স ৪৫ দিনের জন্য কল রেকর্ড সংরক্ষণ করে। এর চেয়ে পুরাতন কোনো কল রেকর্ড আপনি শুনতে পাবেন না।
বিশেষ দ্রষ্টব্য – এই ফিচারটি সকল মার্চেন্টের জন্য এখনও অ্যাভেইলেবল নয়। আপনি যদি ফিচারের আওতায় আসতে চান তাহলে আপনার ডেডিকেটেড অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।
-
আপনার পাঠানো পার্সেলটি কোথায় আছে সেটি জানবার পদ্ধতি
আপনার পার্সেল কোন সময় কোথায় আছে তা জানা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। রেডএক্স এ খুব সহজেই আপনি পার্সেল কোথায় কী অবস্থায় আছে সেটি দেখতে পাবেন, অর্থাৎ ট্র্যাক করতে পারবেন। চলুন দেখে নেই, রেডএক্স-এর ট্র্যাকিং সার্ভিস কিভাবে ব্যবহার করতে হয়।
প্রথমেই রেডএক্সের ওয়েবসাইটে লগইন করুন, তারপর “Parcels” এ ক্লিক করুন।

এবার আপনার সব পার্সেলের লিস্ট দেখতে পাবেন। যে পার্সেলটি ট্র্যাক করতে চান, সেই পার্সেলের আইডিতে ক্লিক করুন।

এখানে আপনি পার্সেল সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আপনার পিকআপ রিকুয়েস্ট পাঠানোর সময় থেকে ডেলিভারি সম্পন্ন হওয়া পর্যন্ত প্রত্যেকটি ধাপের তারিখ এবং সময় সহ আপডেট করা থাকবে এই পেজে।

পার্সেলটি নিয়ে কোনো সমস্যা হলে আপনি সেটি আমাদেরকে জানাতে পারবেন। কীভাবে জানাবেন সেই পদ্ধতিটি জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
ডেলিভারির পর কাস্টমার প্রোডাক্ট বদলাতে চাইলে কী করবেন?
অনেক সময়ই দেখা যায় যে প্রোডাক্ট রিসিভ করার পর কাস্টমারের সেটি পছন্দ হচ্ছে না। তখন সে প্রোডাক্টটি বদলে অন্য একটি প্রোডাক্ট নিতে চায়। অর্থাৎ, প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চায়। মার্চেন্ট হিসাবে আপনি নিশ্চয়ই এমন অবস্থার সম্মুখীন হয়েছেন।
আপনার জন্য রয়েছে সুখবর। রেডএক্স থেকে খুব সহজেই পার্সেল এক্সচেঞ্জ করা সম্ভব। কীভাবে? দেখিয়ে দিচ্ছি এখনই!
প্রথমেই আপনার রেডএক্স মার্চেন্ট প্যানেলে লগ-ইন করুন

পার্সেল আইডি দেখে সঠিক পার্সেলটি খুঁজে বের করুন। মনে রাখবেন, শুধুমাত্র সেটলড অথবা ডেলিভারড পার্সেলের জন্যই আপনি এক্সচেঞ্জ পার্সেল ক্রিয়েট করতে পারবেন

পার্সেলের পাশের অ্যাকশন বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন মেন্যু থেকে এক্সচেঞ্জ অপশনে যান

স্ক্রিনে উঠে আশা পপ-আপে সব তথ্য প্রবেশ করুন

এখানে, নতুন পার্সেলের জন্য যদি কাস্টমারের কাছে পাওয়া বকেয়া টাকার পরিমাণ যদি থাকে তাহলে সেটি লিখুন

এবং এখানে এক্সচেঞ্জ প্রোডাক্টের বিক্রয় মূল্য উল্লেখ করুন

তারপর ক্রিয়েট পার্সেল-এ ক্লিক করুন

এখন ২টি নতুন পার্সেল তৈরি হবে- পুরানো পার্সেল যেটি কাস্টমারের কাছ থেকে ফেরত আনা হবে সেটির স্ট্যাটাস হবে রিটার্নিং। এবং যে পার্সেলটি এক্সচেঞ্জের জন্য আপনার কাছ থেকে পিকআপ করা হবে সেটির স্ট্যাটাস হবে পিকআপ পেন্ডিং।

ব্যাস! আমাদের ডেলিভারি এজেন্ট আপনার কাছ থেকে নতুন পার্সেলটি সংগ্রহ করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে এবং আগের পার্সেলটি আপনার কাছে ফেরত এনে দিবে।
মনে রাখবেন, এই পুরো প্রসেসের জন্য কোনো ক্যান্সেলেশন ফী নেই, শুধু ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ প্রযোজ্য।
আশা করি পার্সেল এক্সচেঞ্জ নিয়ে সকল তথ্য আপনাকে প্রদান করতে পেরেছি। রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
-
অফার কুপন কী? কীভাবে কুপন ব্যবহার করবেন?
রেডএক্স থেকে বিভিন্ন সময় কিছু অফার প্রদান করা হয়। অফারটি পেতে হলে একটি কুপন কোড আপনাকে এন্টার করতে হবে। কুপন কোডটি কীভাবে এন্টার করতে হয় সেটি জেনে নিন এখনই।
ধরুন বিজয় দিবস উপলক্ষ্যে একটি অফার চলছে যার কুপন কোড দেয়া হলো “bijoy200”। কুপন অ্যাপ্লাই করতে প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগ-ইন করুন।

উপরের coupon অপশনে ক্লিক করুন

পরের পেইজের ডানে কুপন যোগ করার মেনুটা দেয়া আছে। এই ফিল্ডে আপনার কুপন কোডটি লিখে “কুপন অ্যাপ্লাই করুন” বাটনে ক্লিক করুন।

এইত্তো হয়ে গেল। সাথে সাথে পেইজের বাম পাশে দেখতে পাবেন যে আপনার কুপনটি অ্যাকটিভ হয়ে গিয়েছে।

পরের পার্সেল তৈরি করার সময় পার্সেলের খরচের হিসাবে উক্ত কুপনটি অটো অ্যাড হয়ে যাবে।
রেডএক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ।
-
নতুন শপ যোগ করা অথবা বর্তমান শপের ঠিকানা আপডেট করা
ব্যবসার প্রসার বা ব্যবসায়িক প্রয়োজনে আপনার নতুন শপ যোগ করার অথবা বর্তমান শপের ঠিকানা আপডেট করার দরকার হতে পারে। আপনি খুব সহজেই রেডএক্স ওয়েবসাইট থেকে এসব তথ্য পরিবর্তন করতে পারবেন। এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে।
১. প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করুন

২. লগ-ইন সম্পন্ন হলে আপনি মার্চেন্ট প্যানেল দেখতে পাবেন।

ওয়েবসাইটের ডানপাশের কর্নারে মাউস নিয়ে গেলে একটি ড্রপ-ডাউন মেন্যু আসবে। ড্রপ ডাউন মেন্যু থেকে My Shops এ ক্লিক করুন

এখানে আপনি আপনার বর্তমান শপের ঠিকানা পরিবর্তন করতে পারবেন এবং নতুন শপ যোগ করার অপশন দেখতে পাবেন।

নতুন শপ যোগ করতে চাইলে ‘একটি নতুন শপ যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন

ক্লিক করার সাথে সাথেই আপনি নিচে একটি খালি ফর্ম দেখতে পাবেন
আপনার নাম, শপের নাম, ইমেইল, প্রোডাক্ট ক্যাটাগরির মতো সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করে ফেলুন।

ফর্ম ফিলআপ করার পর সব তথ্য ঠিক আছে কিনা চেক করুন এবং সব ঠিকঠাক থাকলে “শপ যুক্ত করুন” বাটনে ক্লিক করুন।

নতুন শপ ক্রিয়েট হয়ে গিয়েছে।
আপনি যদি বর্তমান শপের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে সেই শপের এডিট বাটনে ক্লিক করুন।

এরপর দোকানের নতুন ঠিকানা লিখে “শপ এডিট করুন” বাটনে ক্লিক করলে আপনার শপের ঠিকানা আপডেট হয়ে যাবে।

উপরে দেখানো প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি নিজেই খুব সহজে নতুন শপ যুক্ত করা বা শপের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
একটু খেয়াল রাখবেন, এভাবে শুধু আপনি শপের ঠিকানা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি পার্সেলের পিকআপ লোকেশন, অর্থাৎ রেডএক্স এজেন্ট যেখান থেকে পার্সেল গ্রহণ করে সেই ঠিকানাটি চেঞ্জ করতে হয় তাহলে পিকআপ লোকেশন চেঞ্জ করতে হবে। সেটি কীভাবে করতে হয় জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
রেডএক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ।
-
পার্সেল গ্রহণ করার ঠিকানা যোগ করা কিংবা পাল্টানোর পদ্ধতি
রেডএক্স প্রতিনিধি যেখান থেকে আপনার কাছ থেকে পার্সেল গ্রহণ করে সেটিকে পিকআপ লোকেশন বলা হয়। অনেক সময় দেখা যায়, বিভিন্ন কারনে আপনার পিকআপ লোকেশনের ইনফর্মেশন বদলানো প্রয়োজন, হতে পারে আপনি পিকআপ লোকেশনের নাম কিংবা নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন। আবার, এমনও হতে পারে যে আপনার পিকআপ লোকেশনের অ্যাড্রেসই চেঞ্জ হয়ে গিয়েছে।
এইসব সমস্যার সহজ উপায় দেখিয়ে দিচ্ছি এখনই।
পিকআপ লোকেশনের নাম এবং নাম্বার পরিবর্তন করবেন কীভাবে
- প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করে চলে যান আপনার মার্চেন্ট প্যানেলে।

- ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ম্যানেজ পিকআপ লোকেশন অপশনে ক্লিক করুন

- পরের পেইজে নতুন পিকআপ লোকেশন যুক্ত করা ও বর্তমান পিকআপ লোকেশন পরিবর্তন করার অপশন দেখতে পারবেন।

- নতুন পিকআপ লোকেশন যুক্ত করতে চাইলে একটি নতুন পিকআপ লোকেশন যুক্ত করুন লেখায় ক্লিক করুন।

- ক্লিক করলে আপনি একটি ফর্ম দেখতে পাবেন।

- ফর্মটিতে পিকআপ লোকেশনের নাম, এলাকা, বিস্তারিত ঠিকানা, ও মোবাইল নাম্বার লিখুন। সম্ভব হলে অতিরিক্ত একটি মোবাইল নাম্বারও দিন। পার্সেল গ্রহণের সময় আমাদের প্রতিনিধি এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবে।

- এবার, কনফার্ম বাটনে ক্লিক করলেই নতুন পিকআপ লোকেশন যোগ হয়ে যাবে।

আর যদি বর্তমান পিকআপ লোকেশন বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কি করতে হবে তাও দিখিয়ে দিচ্ছি
- বর্তমান লোকেশনের এডিট বাটনে ক্লিক করুন।
- ক্লিক করলেই একটি ফর্ম দেখতে পাবেন।

- ফর্মটিতে পিকআপ লোকেশনের নাম, এলাকা, বিস্তারিত ঠিকানা ও মোবাইল নাম্বার দেয়ার অপশন দেখতে পাবেন। যেসব তথ্য পরিবর্তন করতে চান সেগুলো লিখে ফেলুন।

আপনার পিকআপ লোকেশন আপডেট হয়ে গিয়েছে। এখন থেকে আপনি যখন নতুন পার্সেল তৈরি করবেন তখন নতুন পিকআপ পয়েন্টটি দেখতে পাবেন।

মনে রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন আমাদের এজেন্ট পার্সেল গ্রহণ করার সময় সেই নাম্বারেই আপনার সাথে যোগাযোগ করবে।
রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
রেডএক্সে দেয়া ফোন নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করার পদ্ধতি
আপনার রেডএক্স অ্যাকাউন্টে যে ডিফল্ট ফোন নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস দেয়া রয়েছে সেখানে আপনি রেডএক্স থেকে পাঠানো যাবতীয় সকল মেসেজ ও মেইল পেয়ে থাকেন। কোনো কারনে আপনি যদি বর্তমান ফোন নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে কীভাবে পরিবর্তন করবেন চলুন তা দেখে নেই।
প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগ-ইন করুন।

ওয়েবসাইটের ডানপাশের কর্নারে মাউস নিয়ে গেলে একটি ড্রপ-ডাউন মেন্যু আসবে। ড্রপ ডাউন মেন্যু থেকে “Shop Settings” এ ক্লিক করুন।

বাম পাশের “নোটিফিকেশন সেটিংস”-এ ক্লিক করুন

নোটিফিকেশন সেটিংস এ আপনার বর্তমান ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দেখতে পাবেন। সেগুলো বদলাতে পাশের change বাটনে ক্লিক করুন।

আপনি একটি বক্স দেখতে পাবেন যেখানে আপনার বর্তমান ফোন নাম্বার/ইমেইল অ্যাড্রেস লেখা আছে। সেটি পালটে নতুনটি প্রবেশ করে update বাটনে ক্লিক করুন।

ব্যাস! আপনার ইনফর্মেশন আপডেট হয়ে গিয়েছে। এখন থেকে এই ফোন নাম্বার অথবা ইমেইল-এ রেডএক্স থেকে পাঠানো যাবতীয় মেসেজ এবং মেইল রিসিভ করবেন।
রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।
-
রেডএক্স অ্যাকাউন্ট কীভাবে তৈরী করবেন
অনলাইনে ব্যবসা করতে কী কী লাগে? একটা ভালো প্রোডাক্ট, সাহস এবং কাস্টমারের কাছে পণ্য পৌছে দিতে একটা নির্ভরযোগ্য ডেলিভারি পার্টনার। আপনার কাছে তো একটা ভালো প্রোডাক্ট আছে, ব্যবসা করার সাহসটাও আপনি করেই ফেলেছেন। এখন তাহলে দরকার একটা নির্ভরযোগ্য ডেলিভারি পার্টনার। এখানে আপনার সাথে আছি আমরা। ডেলিভারি পার্টনার হিসাবে সাইন-আপ করুন বাংলাদেশের সেরা ডেলিভারি সার্ভিস রেডএক্সের সাথে। পুরো দেশজুড়ে কাস্টমারের কাছে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট। ব্যবসায় আসবে প্রগতি।
এখন নিশ্চই নিজেকে প্রশ্ন করছেন, কীভাবে রেডএক্সে সাইন-আপ করবেন? সাইন-আপ করা খুবই সহজ। ঘরে বসে আমাদের ওয়েবসাইট থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে redx.com.bd-তে যান।
আপনার ফোন নম্বর প্রবেশ করে সাইন-আপ বাটনে ক্লিক করুন।
/*! elementor – v3.6.4 – 13-04-2022 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
তারপর, একটি ওটিপি কোড চলে যাবে আপনার মোবাইলে। কোডটি এন্টার করে ভেরিফাই বাটনে ক্লিক করে ফেলুন।

আপনার সামনে আসবে টার্মস এন্ড কন্ডিশনসের ডকুমেন্ট। সেটি ভালো করে পড়ে accept terms বাটনে ক্লিক করুন।

আপনার স্ক্রীনে একটি ফর্ম আসবে। ফর্মটি ফিলআপ করে ফেলুন।
প্রথমেই আপনার নিজের কিছু তথ্য প্রদান করুন।

তারপর আপনার দোকানের নাম-ঠিকানা এবং আপনি কী ধরনের পণ্য বিক্রি করবেন সেটার কিছু তথ্য প্রদান করুন।

দোকানের ইনফর্মেশনের পর এবার পিকআপ লোকেশন প্রদানের পালা। পিকআপ লোকেশন খুবই দরকারি একটি তথ্য কারন এই ঠিকানা থেকেই আমাদের ডেলিভারি এজেন্ট সকল পার্সেল গ্রহন করবে।
এখানে যে ফোন নাম্বার দেয়া হবে সেই নাম্বারে পার্সেল পিকআপ করার জন্য আমাদের ডেলিভারি এজেন্ট ফোন দিবে।

আপনার রেডএক্স আকাউন্ট প্রায় তৈরি হয়ে গিয়েছে! একটি স্ট্রং পাসঅয়ার্ড ভেবে এন্টার করে ফেলুন, এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

এইতো ডান! কত সহজেই আপনার রেডএক্স একাউন্ট তৈরী হয়ে গেলো। এখন রেডএক্সের সঙ্গে থাকুন, আপনার ব্যবসার লক্ষে পৌঁছাতে আমরা আপনার পাশে আছি।
আপনার একাউন্ট তো রেডি, এবার রেডএক্স ওয়েবসাইটে পার্সেল কীভাবে পাঠাবেন, সেটা জানতে এই লিংকে ক্লিক করুন। রেডএক্স থেকে পেমেন্টের পাওয়ার জন্য আপনার ব্যাংক অথবা বিকাশ অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার উপায় জানতে চলে যান এখানে।