• REDX Wow Service !! 🚚📦

    বিশাল সুখবর! REDX Wow সার্ভিসে ঢাকা থেকে দেশের বিভিন্ন সদরে পার্সেল ডেলিভারি হবে মাত্র ২৪ ঘন্টায় কোনো বাড়তি চার্জ ছাড়াই! স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য। এই সার্ভিস উপভোগ করার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। সাধারণ প্রক্রিয়া অনুযায় রেডএক্স-এ পার্সেল পাঠালেই পৌঁছে যাবে ২৪ ঘন্টায়।

    সদরগুলোর নাম:

    1. বরিশাল,
    2. বগুড়া,
    3. মাদারীপুর,
    4. মুন্সীগঞ্জ,
    5. টাঙ্গাইল,
    6. শরীয়তপুর,
    7. মাগুরা,
    8. ঝিনাইদহ,
    9. ফরিদপুর,
    10. রাজবাড়ী,
    11. নড়াইল,
    12. যশোর,
    13. যশোর নোয়াপাড়া,
    14. বোয়ালমারী,
    15. মুকসুদপুর,
    16. সোনাইমুড়ী,
    17. মিরসসরাই,
    18. ফেনী,
    19. ব্রাহ্মণবাড়িয়া,
    20. কসবা,
    21. ভালুকা,
    22. কিশোরগঞ্জ,
    23. ভৈরব,
    24. মানিকগঞ্জ,
    25. মধুপুর,
    26. নরসিংদী,
    27. কোম্পানীগঞ্জ,
    28. নওগাঁ,
    29. খুলনা,
    30. নেত্রকোনা,
    31. ময়মনসিংহ,
    32. মৌলভীবাজার,
    33. লাকসাম,
    34. নোয়াখালী,
    35. কুমিল্লা ও
    36. নবীনগর।

    দ্রুত ডেলিভারির জন্য এখনই অর্ডার করুন! ডেলিভারি হবে ২৪ ঘন্টায় অর্থাৎ পরের দিনের মধ্যে।

  • কাস্টমার অ্যাড্রেস কালেকশন ফর্ম ও অ্যাড্রেস বুক: কেন এবং কীভাবে

    পার্সেল ক্রিয়েট করার সময় প্রতিটি কাস্টমার্দের ঠিকানা এবং এরিয়া বার বার প্রদান করতে অনেক সময় অপচয় করে, এবং ভুল হবার সম্ভাবনাও থাকে। ঠিক এই সমস্যার সমাধানে রেডএক্স এনেছে এক নতুন ফিচার, যেটার দ্বারা কাস্টমার নিজেই তার ডেলিভারি ঠিকানা প্রদান করবে, এবং সেই ঠিকানা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে আপনার রেডএক্স অ্যাকাউন্টে।

    প্রথমে লগ-ইন করুন রেডএক্সে-এ। তারপর মেনু আইকনে ক্লিক করে সিলেক্ট করুন কাস্টমার অ্যাড্রেস অপশনটি।

    এই পেজ থেকে পেয়ে যাবেন একটি লিংক, যেটি ব্যবহার করে আপনার কাস্টমার প্রদান করতে পারবে তার অ্যাড্রেস। লিংকটি কপি করতে এই বাটনে ক্লিক করুন, এবং কাস্টমারকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ অপশনে পেস্ট করে শেয়ার করুন।

    কাস্টমার সেই লিংকে ক্লিক করলে চলে আসবে এই ফর্মে। তাকে এই ফর্ম ফিল-আপ করতে বলুন।

    কাস্টমার  সঠিকভাবে ফর্ম ফিলআপ করার পর তার নাম, ফোন নাম্বার অ্যাড্রেস সেভ হয়ে যাবে আপনার অ্যাড্রেস বুকে, আপনার বর্তমান বা ভবিষ্যৎ ব্যবহারের জন্য। কাস্টমার যেহেতু তার ডিটেইলস নিজেই প্রদান করেন, সেহেতু ভুল হবার সম্ভাবনা থাকে না। পরবর্তীতে আপনি এখান থেকে কাস্টমার নাম্বার সার্চ দিলে তার সব ডিটেইলস পেয়ে যাবেন।

    একটি কাস্টমারের যদি সেম নাম্বারে একাধিক এড্রেস সেভ থাকে তাহলে প্রত্যেকটিই লিস্টে দেখানো থাকবে। এখন পার্সেল তৈরি করতে কাস্টমার ডিটেইলসের পাশে  “ক্রিয়েট পার্সেল” অপশন সিলেক্ট করুন।

    তারপর আপনাকে নিয়ে আসা হবে পার্সেল তৈরি করার পেজে। ফর্মে দেখতে পাবেন যে কাস্টমারের প্রদত্ত তথ্য অলরেডি ফিল-আপ করা আছে, সুতরাং আপনাকে বার বার একই কাস্টমার থেকে তার ডিটেইলস চাইতে হবে না। প্রয়োজনে এগুলি পরিবর্তনও করতে পারবেন। 

    এ ছাড়া পার্সেল ক্রিয়েশন পেজ থেকেও কাস্টমার অ্যাড্রেস লিংকটি পেয়ে যাবেন এখানে। আপনি চাইলে এই লিংকটি আপনার ফেসবুক বিজনেস পেজের অটোম্যাটিক মেসেজে দিয়ে রাখতে পারেন যাতে সহজে শেয়ার করতে পারেন কাস্টমারের সাথে। 

    খুব শিঘ্রই আরেকটি ফিচার যুক্ত হবে যেটি দিয়ে পার্সেল তৈরীর ফর্মে কাস্টমারের ফোন নাম্বার প্রদান করার পর তার অ্যাড্রেস অটোম্যাটিক্যালি আপডেট হয়ে যাবে। 

    আপনার ব্যবসায়িক জীবন আরও সহজ করার জন্য রেডএক্স আপনার পাশে আছে। তাই বেশি বেশি  অর্ডার করুন, এবং রেডএক্স-এর সাথেই থাকুন।

  • REDX Summer Bonanza!

    REDX Summer Bonanza হচ্ছে  রেডএক্স-এর মার্চেন্টদের জন্য রিওয়ার্ড প্রোগ্রাম। ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত অর্ডার করা পার্সেলের জন্য আর্কষনীয় সব পুরস্কারের পাশাপাশি একজন ভাগ্যবান বিজয়ী মার্চেন্ট পেয়ে যাবেন একটি iPhone 14 Pro Max। 

    REDX Summer Bonanza!

    আপনি আরও যা জিততে পারেন:

    পার্সেলের সংখ্যা

    প্রাইজ 

    ৭০০-১৯৯৯  ১০০০ টাকা মূল্যের কুপন
    ২,০০০-৪,৯৯৯ মিক্সার 
    ৫,০০০-৯,৯৯৯ ৫০০০ টাকা মূল্যের Aarong উপহার ভাউচার 
    ১০,০০০-১৪,৯৯৯  ১০০০০ টাকা মূল্যের Aarong উপহার ভাউচার
    ১৫,০০০-১৯,৯৯৯  ট্যাবলেট
    ২০,০০০-৩৯,৯৯৯ Apple Airpods
    ৪০,০০০ এবং তার বেশি iPhone 14 Pro Max 

    পুরষ্কারের জন্য মনোনীত হতে, প্রতিটি পার্সেল পার্সেলের ক্যাশ অন ডেলিভারি মূল্য অবশ্যই ৫০ টাকা বা তার বেশি হতে হবে এবং অবশ্যই ৭ মে, ২০২৩ থেকে ৩১ মে, ২০২৩ এর মধ্যে বিতরণ করতে হবে ৷ যত বেশি পার্সেল দিবেন, তত বেটার রেট পাবেন। একজন মার্চেন্ট একটি পুরস্কারের জন্য বিবেচিত হবে এবং ৫ জুন ২০২৩ এ  বিজয়ী রেডএক্স মার্চেন্টদের নাম ঘোষণা হবে এবং জুন মাসে পুরস্কার বিতরণ করা হবে।  

     মনে রাখবেন, যেসব মার্চেন্টদের পার্সেল রিটার্ন রেট ৪০ শতাংশের বেশি হবে তারাও পুরস্কারের জন্য বিবেচিত হবেনা। 

    উল্লেখ্য যে, মার্চেন্টদের পার্সেলের সংখ্যার উপর ভিত্তি করে কে কোন পুরস্কার পাবে তা নির্ধারণ করার ক্ষমতা রেডএক্স সংরক্ষণ করে এবং যে কোন সমস্যা সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে। 

    এখনই বেশি বেশি পার্সেল ডেলিভারির জন্য রেডএক্সকে বেছে নিন এবং iPhone 14 Pro Max-সহ অসংখ্য পুরস্কার জিতে নিন।

  • দেখে নিন রেডএক্স-এর নতুন ড্যাশবোর্ড!

    আমরা REDX মার্চেন্ট ড্যাশবোর্ডে নতুন পরিবর্তন এনেছি যা আপনাকে আরও সহজে ব্যবসা করতে সাহায্য করবে। আমাদের আপডেট করা ড্যাশবোর্ডের মাধ্যমে, আপনার পার্সেল এবং পার্সেলের পেমেন্ট সম্পর্কিত তথ্য জানবেন আগের চেয়ে আরো সহজে।

    ড্যাশবোর্ডের কার্যক্ষমতা আরো উন্নত করতে এবং আপনার পার্সেল সম্পর্কিত সর্বশেষ আপডেট দেখাতে এখন থেকে ডেট রেঞ্জটি ১৬ দিন হিসাবে সেট করা থাকছে সবসময়। আপনি চাইলে তা চেঞ্জ করে বাড়াতে কিংবা কমাতে পারবেন। 

    নতুন ৩টি ট্যাব যুক্ত করা হয়েছে:

    1. All orders
    2. Orders to be delivered 
    3. Payment Summary

    অল অর্ডারস ট্যাবে সিলেক্টেড ডেট রেঞ্জের মধ্যে থাকা সকল পার্সেলের একটা সারাংশ দেখানো হবে। অর্ডারস টু বি ডেলিভারড কার্ডে এমন পার্সেলের সারাংশ দেখাবে যেগুলো এখনও ডেলিভার করা হচ্ছে। পেমেন্ট সামারিতে সকল পেমেন্টের ডিটেইলস দেখানো হবে। 

    প্রতিটি ট্যাবে একাধিক কার্ড দেখানো হবে। কার্ডের ইনফো বাটনের উপর মাউস নিলে স্ক্রিনে দেখানো হবে সেটির বর্ণনা।

    • All orders

    এই ট্যাবে দেখতে পারবেন ডিফল্ট বা নির্বাচিত ডেট রেঞ্জ এর মাঝে সকল পার্সেলের সামারি। পার্সেলগুলি ডেলিভেরি কিংবা রিটার্ন হয়েছে কিংবা এখনো ডেলিভারির পথে রয়েছে, এবং এই শপের সাকসেস রেটও দেখতে পারবেন।

    • Orders to be delivered 

    এই ট্যাবে, যে সকল পার্সেল এখনো ইন ট্রান্সিট কিংবা প্রসেসিং-এর মাঝে আছে সে সকল পার্সেলের সামারি দেখতে পারবেন। 

    সাময়িকভাবে হোল্ডে রাখা পার্সেলের, অর্থাৎ যে পার্সেলগুলোর জন্য আমরা এক বা একাধিকবার ডেলিভারি করার চেষ্টা করেছি কিন্তু ডেলিভারি সম্পন্ন হয়নি, সেই পার্সেলগুলোর বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন Delivery attempted কার্ড। 

    • Payment Summary

    এই ট্যাবে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্যের সামারি দেখতে পারবেন। Payment Summary ট্যাবে Cash collection pending কার্ড যোগ করা হয়েছে যেখানে রেডএক্স দ্বারা পিক করা সকল পার্সেলের সর্বমোট Cash on delivery amount দেখানো হব। অর্থাৎ, যে পার্সেলগুলো রেডএক্স পিকআপ করেছে কিন্তু এখনও ডেলিভারি হয়নি, সেই পার্সেলগুলো থেকে রেডএক্স কত টাকা কালেক্ট করবে সেটির বর্ননা এখানে দেখা যাবে। 

  • রেডএক্স স্মার্ট রিটার্ন: কেন এবং কীভাবে

    পার্সেল অনেক কারণেই রিটার্ন চলে আসে, যেটা আপনার ব্যবসার জন্য খুবই অসুবিধাজনক। কেমন হতো যদি রিটার্নকৃত পার্সেলের সংখ্যা কমানো যেত? ঠিক এই সমস্যার সমাধানে রেডএক্স নিয়ে এসেছে স্মার্ট রিটার্ন ফিচার। এই ফিচার দ্বারা কোনো কাস্টমার পার্সেল রিটার্নের জন্য পাঠালে অথবা ফেক রিটার্নের ক্ষেত্রে  রেডএক্স আপনাকে সুযোগ দিবে কাস্টমারের সাথে কথা বলে পার্সেলটি পুনরায় ডেলিভার করার। নিচে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডএক্স ওয়েবসাইটে এই স্মার্ট রিটার্ন ফিচারটি ব্যবহার করতে পারবেন। 

    প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন। এই নোটিফিকেশনে দেখতে পাবেন কতগুলো পার্সেল রিটার্ন হিসেবে মার্ক করা হয়েছে।

     

    কনফার্ম বাটনে ক্লিক করলে চলে আসবে পার্সেল লিস্ট, যেখানে প্রত্যেকটি পার্সেল এবং কাস্টমারের ডিটেলস দেয়া আছে।

    আপনি চাইলে কাস্টমারকে কল করে তাকে কনভিন্স করতে ট্রাই করতে পারেন পার্সেলটি রিসিভ করার জন্য। ২৪ ঘন্টার জন্য পার্সেলগুলো এই লিস্টে দেখানো হবে, আপনাকে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে যে হবে পার্সেল রিটার্ন করবেন নাকি পুনরায় ডেলিভার। দুটোর পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি। পুনরায় ডেলিভার করার জন্য লিস্ট থেকে পার্সেল সিলেক্ট করুন। একটা একটা করে না সিলেক্ট করতে চাইলে লিস্টের সব পার্সেল একবারে চুজ করতে পারবেন এই বাটনে ক্লিক করে।

    তারপর Send for Reattempt বাটনে ক্লিক করুন কাস্টমারকে পুনরায় ডেলিভারি দেওয়ার জন্য।

    স্ক্রিনে একটি পপ-আপ আসবে, পুনরায় ডেলিভারি কন্ফার্ম করার জন্য এই বাটনে ক্লিক করুন। 

    এই চেষ্টার পর যদি কাস্টমার আবারও পার্সেল রিটার্ন করে বা পার্সেল রিসিভ না করে তাহলে সেটি অটোমেটিক্যালি আপনার কাছে ফেরত পাঠানো হবে। 

    যদি পার্সেল রিটার্ন করতে চান তাহলে আগের মতোই প্রথমে লিস্ট থেকে সিলেক্ট করে Return parcels বাটনে ক্লিক করুন।

    স্ক্রিনে পপ-আপ আসবে, কন্ফার্ম করার জন্য এই বাটনে ক্লিক করুন। 

    এই ফিচারের জন্য কাস্টমার রিটার্ন ওটিপি শেয়ার করলেও আপনার পুনরায় ডেলিভারি করার সুযোগ আছে। মনে রাখবেন, কোনো সিদ্ধান্ত না নিলে ২৪ ঘন্টা পরে পার্সেল অটোম্যাটিকালি রিটার্ন-এর জন্য পাঠানো হবে৷

    রেডএক্স-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • পার্সেল সংক্রান্ত সমস্যার আপডেট কীভাবে চেক করবেন?

    কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট পাঠাতে গিয়ে বিড়ম্বনায় পরার অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়েছে। সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের ক্রিয়েট করা অভিযোগের আপডেট আপনারা চেক করতে পারেন খুবই সহজে।

    সমস্যাটি কিভাবে সমাধান হচ্ছে সে সম্পর্কে জানতে REDX এর মার্চেন্ট প্যানেলে লগইন করুন।

    action বাটনে ক্লিক করে View issue log এ ক্লিক করুন।

    এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে আপনার সমস্যাটি আমাদের টিম কীভাবে সমাধান করছে এবং সমাধানের কোন পর্যায়ে রয়েছে।

    আশা করি পার্সেল নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে কিভাবে আপডেট চেক করবেন তা বুঝতে পেরেছেন। রেডএক্স ব্যবহার করে আরও বেশি বেশি পার্সেল ডেলিভারি করবেন। এবার, লক্ষ্যে পৌঁছান রেডএক্সের সাথে।

  • রেফার করুন, ক্যাশব্যাক পান!

    ব্যবসা করার ক্ষেত্রে একটি বিশ্বস্ত ডেলিভারি পার্টনার কতটা দরকার সেটি তো আপনি জানেনই। আপনি যদি আমাদের সার্ভিসে সন্তুষ্ট থাকেন তাহলে পরিচিত ব্যবসায়ীদের কাছে রেডএক্সকে রেফার করতে পারেন। রেফার করতে পরিচিত ব্যবসায়ী পাবে একটি বিশ্বস্ত ডেলিভারি পার্টনার। আর আপনি? আপনি পেতে পারবেন ডিজিটাল ক্রেডিট আকারে ৳৩০০০ পর্যন্ত ক্যাশব্যাক! ক্যাশব্যাকটি ডিজিটাল ক্রেডিট আকারে আপনার একাউন্টে চলে যাবে।

    এখন প্রশ্ন হচ্ছে, রেফার কীভাবে করবেন? রেডএক্সে রেফার করুন মাত্র ৩ স্টেপে:  

    ১। রেডএক্স ওয়েবসাইটে লগ-ইন করুন

    ২। ব্যানারে ক্লিক করে আপনার ইউনিক রেফারাল লিংকটি কপি করুন 

    ৩। লিংকটি পাঠিয়ে দিন পরিচিত ব্যবসায়ীদের কাছে  

    আপনার পরিচিত ব্যবসায়ী যদি আপনার রেফারেল লিঙ্ক দিয়ে সাইন-আপ করে, এবং প্রথম মাসে নির্দিষ্ট সংখ্যক পার্সেল পাঠায় তাহলে আপনি পেয়ে যাবেন ৳৩০০০ পর্যন্ত ডিজিটাল ক্রেডিট আকারে ক্যাশব্যাক! 

    ক্যাশব্যাক মোডালিটি – 

    পার্সেলের সংখ্যা ডিজিটাল ক্রেডিট
    ২,০০০+ সর্বোচ্চ ৳ ৩,০০০
    ১,০০০+ সর্বোচ্চ ৳ ১,৫০০
    ৫০০+ সর্বোচ্চ ৳ ৭৫০

    তাহলে আর অপেক্ষা কিসের? বেশি বেশি রেফার করুন। বেশি বেশি জিতুন! রেডএক্স-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

     

  • পার্সেল তৈরি করবার পর কাস্টমারের তথ্য কীভাবে পাল্টাবেন?

    অনেক সময় কাস্টমার তার ভুল ঠিকানা অথবা ফোন নম্বর আপনাকে দেয়। এমনও হতে পারে যে পার্সেল ক্রিয়েশনের সময় আপনি কাস্টমারের কোনো তথ্য ভুল প্রদান করেছেন। এই ক্ষেত্রে সমাধান কী? কাস্টমার হটলাইনে ফোন দিয়ে ইনফর্মেশন চেঞ্জ রিকুয়েস্ট করা কিংবা পার্সেলটি ক্যান্সেল করা। কেমন হতো যদি আপনি নিজে থেকেই সেই ভুল শুধরে নিতে পারতেন? রেডএক্সে এখন সেটা সম্ভব খুব সহজেই! এখন থেকে আপনি পার্সেল পিকআপের পরও সর্বোচ্চ একবার কাস্টমারের ঠিকানা, ফোন নাম্বার, ক্যাশ অন ডেলিভারি আমাউন্ট পরিবর্তন করতে পারবেন।

    চলুন দেখে নেই কীভাবে। 

    প্রথমে রেডএক্সে লগ-ইন করে চলে যান পার্সেলস ট্যাবে। যেই পার্সেলের তথ্য এডিট করতে চাচ্ছেন সেই পার্সেলটি সিলেক্ট করে একশন বাটনে-এ ক্লিক করে এডিট অপশনটি সিলেক্ট করুন।

    আপনার স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাবেন। যদি আপনার পার্সেল অলরেডি পিকআপ হয়ে না থাকে, তাহলে যেকোনো তথ্য চেঞ্জ করতে পারবেন।

    যদি পার্সেল পিকআপ হয়ে থাকে তাহলে সর্বোচ্চ একবার কাস্টোমার ফোন, ঠিকানা ও ক্যাশ কালেকশন অ্যাামাউন্ট চেঞ্জ করতে পারবেন।

    প্রয়োজনীয় তথ্য চেঞ্জ করার পর আপডেট বাটনে ক্লিক করুন। 

    এখন আর ভুল তথ্য প্রবেশের পর দুশ্চিন্তা করতে হবে না। নিজ হাতেই তথ্য সংশোধন করতে পারবেন রেডএক্সে। 

    রেডএক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ।

  • রেডএক্স ব্যবহার করে পার্সেল কীভাবে পাঠাবেন

    ডেলিভারি পার্টনার হিসেবে রেডএক্স-কে নির্বাচন করায় আপনাকে ধন্যবাদ। এবার প্রশ্ন হচ্ছে, রেডএক্স-এর মাধ্যমে  আপনি পার্সেল পাঠানো শুরু করবেন কীভাবে। রেডএক্সের মাধ্যমে পার্সেল পাঠাতে প্রথমেই আপনাকে নিজের অ্যাকাউন্টে পার্সেল তৈরি করতে হবে। আপনি চাইলে আলাদা একটা পার্সেল তৈরি করতে পারবেন, আবার চাইলে একসাথে অনেকগুলো পার্সেলও তৈরি করে ফেলতে পারবেন। দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি। 

    শুধু একটি মাত্র পার্সেল তৈরি করার পদ্ধতি

    প্রথমেই রেডএক্সে লগ-ইন করুন এবং create parcel বাটনে ক্লিক করুন

    সিলেক্ট করুন “সিঙ্গেল পার্সেল অ্যাড করুন” অপশনটি। নিচে বাম পাশে লিখে ফেলুন কাস্টমারের ইনফরমেশন, যেমন তার নাম, ফোন নম্বর ও ঠিকানা।

    এরপর আপনাকে জানাতে হবে কোথা থেকে আপনার পার্সেলটি সংগ্রহ করবে রেডএক্স প্রতিনিধি। আপনার যদি একাধিক পিকআপ পয়েন্ট থাকে তাহলে ডান পাশের এই বক্স থেকে নির্দিষ্ট পার্সেলটির পিকআপ পয়েন্ট সিলেক্ট করুন। রেডএক্সের রাইডার এখানে এসে আপনার থেকে পার্সেলটি কালেক্ট করবে।

    এখন আপনার ডেলিভারির ব্যাপারে আরও কিছু তথ্য দিতে হবে। প্রথমে পার্সেলের সঠিক ওজন প্রদান করুন এবং ডেলিভারি এলাকা নির্বাচন করুন।

    ক্যাশ কালেকশন অ্যামাউন্টে লিখবেন আপনি কাস্টমার থেকে কত টাকা পাবেন। কাস্টমার যদি প্রোডাক্টের মূল্য আগেই পরিশোধ করে থাকে, তাহলে এখানে ০ লিখুন। যদি কিছু টাকা বাকি থাকে তাহলে বাকির হিসাবটি লিখুন। তারপর পণ্যের সম্পূর্ণ বিক্রয় মূল্য লিখুন।

    আপনার পণ্য ফ্র্যাজাইল (ভঙ্গুর) বা লিকুইড (তরল) হলে সেটি সিলেক্ট করুন, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ প্রোডাক্ট কী ধরণের সেটি নির্বাচন করুন। 

    সকল তথ্য প্রবেশ করার পর এই অংশে আপনার পার্সেলটির হিসাবের একটা সম্পূর্ন ব্রেক-ডাউন দেখতে পাবেন।

    যদি কোনো অতিরিক্ত নির্দেশনা থাকলে সেটা লিখে, নিচের স্বীকারোক্তি বক্সে টিক দিয়ে ‘সাবমিট’ বাটনটিতে ক্লিক করুন। সাবমিট করার আগে আপনার দেয়া সকল তথ্য আরেকবার পড়ে যাচাই করে নিন। 

    পরবর্তী পেইজে গেলে আপনি দেখতে পারবেন আপনার পার্সেল তৈরী সফল হয়েছে! অর্ডারের সকল ইনফর্মেশন সম্বলিত একটি লেবেল জেনারেট করে আপনাকে প্রদান করা হবে। 

    আপনি চাইলে এই লেবেলটি প্রিন্ট করে আপনার পার্সেলের উপর লাগিয়ে দিতে পারেন। এটি করলে আপনার পার্সেল ভুল ঠিকানায় যাবার সম্ভাবনা অনেকটুকু কমে যায় এবং আমাদের পক্ষে আপনার পার্সেলটি অনেক তাড়াতাড়ি প্রসেস করা সম্ভব হয়।

    একাধিক পার্সেল তৈরি করার পদ্ধতি

    ধরুন আপনি একসাথে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ৫০ জন কাস্টমারের কাছে পণ্য পাঠাতে চান। এক এক করে সবগুলো পার্সেল তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে। রেডএক্স-এ আপনি চাইলে ডেলিভারির জন্য সকল পার্সেল একসাথে তৈরি করে ফেলতে পারবেন। কীভাবে? দেখিয়ে দিচ্ছি এখনই! 

    রেডএক্স-এ লগ-ইন করে “create parcel” বাটনে ক্লিক করুন। সিলেক্ট করুন “একাধিক আপলোড” অপশন।

    সবার প্রথমে জানিয়ে দিন কোথা থেকে রেডএক্স প্রতিনিধি আপনার পার্সেলগুলো সংগ্রহ করবে, সিলেক্ট করুন আপনার পিকআপ লোকেশন।

    তারপর,”Download our sample file” লেখাটির উপর ক্লিক করুন। আপনার কম্পিউটারে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ওপেন করুন। এই ফাইলেই প্রত্যেকটি পার্সেলের তথ্য দিতে হবে ডেলিভারির জন্য। ফাইলটি ওপেন করতে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল থাকা বাধ্যতামূলক। 

    ফাইলের ভিতর উদাহরণ স্বরূপ ২টি কাল্পনিক কাস্টমারের তথ্য দেয়া আছে। আপনার পার্সেলের ডেলিভারি তথ্য প্রবেশ করার সময় মনে করে এই ২টি সারি ডিলিট করে নিবেন।

    প্রত্যেকটা কলামের প্রযোজ্য তথ্য লিখুন। প্রাইস কলামে লিখুন আপনি কাস্টমার থেকে যত টাকা পান, সেটির হিসাব। যদি কাস্টমার ১০০% অ্যাডভান্স করে থাকেন, তাহলে ০ লিখুন। কোনো অতিরিক্ত নির্দেশনা থাকলে সেটা ইন্সট্রাকশন কলামের নিচে লিখুন।

    সব ডিটেইলস ঠিক আছে কিনা ডাবল চেক করে নিন। সব তথ্য ঠিকঠাক হলেই চলে যান নেক্সট স্টেপে। ফাইলটি সেভ করুন। ফিরে আসুন রেডএক্স ওয়েবসাইটে। সেভ করা ফাইলটি এই বক্সে আপলোড করুন। 

    আপলোড হবার পর ফাইলটি দেখতে পাবেন। এবার next বাটনে ক্লিক করুন। 

    আপনাকে নিয়ে আশা হবে এই পেজটিতে। এখানে আপনি আবারও সকল তথ্য যাচাই করতে পারবেন, এবং প্রয়োজন হলে পরিবর্তনও করতে পারবেন। সব ঠিক থাকলে স্বীকারোত্তি বাটনে টিক দিয়ে, কনফার্ম বাটন ক্লিক করুন।

    পরের পেজে গিয়ে প্রথমেই “Refresh to update parcel” বাটন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সকল পার্সেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের একজন এজেন্ট আপনার কাছ থেকে পার্সেল সংগ্রহ করে নিবে।

    ব্যাস, হয়ে গেল পার্সেল তৈরির কাজ। রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

    আপনার পাঠানো পার্সেলের আপডেট ট্র্যাক করতে ক্লিক করুন এখানে। পেমেন্ট পাবেন কিভাবে, সব ডিটেইলস জানতে ক্লিক করুন এখানে   

  • কাস্টমারের কাছে প্রোডাক্টের অপশন পাঠান, বিক্রির সম্ভাবনা বাড়ান

    ধরুন আপনার একটি অনলাইন কাপড়ের ব্যবসা রয়েছে। একজন কাস্টমারের দুটি জামা পছন্দ হয়েছে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না কোনটি নিবে। এমন অবস্থায় কী করা যেতে পারে? রেডএক্সের সাথে থাকলে এই সমস্যার সমাধান একদম সহজ! আপনি চাইলেই কাস্টমারকে কাপড়ের দুটি অপশনই পাঠিয়ে দিতে পারবেন। কাস্টমার পণ্য হাতে পেয়ে একটি পছন্দ করে নিয়ে নিবে। অন্য প্রোডাক্টটি ফিরত আসবে আপনার কাছে। 

    শুনতে অবিশ্বাস্য মনে হলেও রেডএক্স পার্শিয়াল ডেলিভারিতে এটা খুব সহজেই সম্ভব। এবং শুধু কাপড়ের জন্য নয়, এটি সম্ভব যেকোনো প্রোডাক্টের জন্য! কীভাবে করবেন? দেখিয়ে দিচ্ছি এখনই! 

    সুখবর হচ্ছে পার্শিয়াল ডেলিভারির জন্য আপনাকে খুব কঠিন কিছু করতে হবে না। সাধারণত যেভাবে আপনি পণ্যের অর্ডার প্লেস করেন ঠিক সেভাবেই অর্ডার প্লেস করবেন। শুধু পণ্যের বিক্রয়মূল্য এবং ক্যাশ কালেকশন অ্যামাউন্টে যতগুলো অপশন পাঠাচ্ছেন সবগুলোর মোট দাম লিখুন। উদাহরণ দিয়ে ব্যাপারটি আরও সহজে বোঝা যাবে। 

    ধরুন আপনি কাস্টমারকে ৪টি জুতার অপশন পাঠাবেন। জুতার দাম যথাক্রমে ২০০০, ৮০০, ১২০০ এবং ১০০০ টাকা। কাস্টমার জুতার জন্য কোনো অ্যাডভান্স পে করেনি। 

    তাহলে ক্যাশ কালেকশন অ্যামাউন্টে ৪ জোড়া জুতার মোট দাম লিখুন (২০০০+৮০০+১২০০+১০০০) = ৫০০০টাকা। পণ্যের বিক্রয়মূল্যে একই অ্যামাউন্ট লিখুন। 

    সব তথ্য সঠিকভাবে প্রদান করে পার্সেল তৈরি করা শেষ করুন। এবার সব প্রোডাক্ট একসাথে প্যাক করে রেডএক্স এজেন্টের কাছে দিয়ে দিন। 

    আপনার পণ্য যখন কাস্টমারের কাছে যাবে তখন রেডএক্স রাইডার আপনাকে ফোন দিয়ে কনফার্ম করবে যে এটি পার্শিয়াল ডেলিভারি কিনা। কাস্টমার কোন প্রোডাক্টটি পছন্দ করেছে সেটি আপনাকে জানানো হবে। একই সাথে মোট কত টাকা কালেক্ট করেছে সেটিও জানিয়ে দেয়া হবে। 

    বাকি প্রোডাক্টগুলো আপনার কাছে রিটার্ন করে দেয়া হবে। এই সার্ভিসের জন্য ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ অ্যাপ্লিকেবল হবে। 

    তাহলে আর অপেক্ষা কিসের? এখন থেকে বেশি বেশি করে অপশন পাঠান এবং বিক্রির সম্ভাবনা বাড়ান! রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।