ধরুন আপনার একটি অনলাইন কাপড়ের ব্যবসা রয়েছে। একজন কাস্টমারের দুটি জামা পছন্দ হয়েছে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না কোনটি নিবে। এমন অবস্থায় কী করা যেতে পারে? রেডএক্সের সাথে থাকলে এই সমস্যার সমাধান একদম সহজ! আপনি চাইলেই কাস্টমারকে কাপড়ের দুটি অপশনই পাঠিয়ে দিতে পারবেন। কাস্টমার পণ্য হাতে পেয়ে একটি পছন্দ করে নিয়ে নিবে। অন্য প্রোডাক্টটি ফিরত আসবে আপনার কাছে।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও রেডএক্স পার্শিয়াল ডেলিভারিতে এটা খুব সহজেই সম্ভব। এবং শুধু কাপড়ের জন্য নয়, এটি সম্ভব যেকোনো প্রোডাক্টের জন্য! কীভাবে করবেন? দেখিয়ে দিচ্ছি এখনই!
সুখবর হচ্ছে পার্শিয়াল ডেলিভারির জন্য আপনাকে খুব কঠিন কিছু করতে হবে না। সাধারণত যেভাবে আপনি পণ্যের অর্ডার প্লেস করেন ঠিক সেভাবেই অর্ডার প্লেস করবেন। শুধু পণ্যের বিক্রয়মূল্য এবং ক্যাশ কালেকশন অ্যামাউন্টে যতগুলো অপশন পাঠাচ্ছেন সবগুলোর মোট দাম লিখুন। উদাহরণ দিয়ে ব্যাপারটি আরও সহজে বোঝা যাবে।
ধরুন আপনি কাস্টমারকে ৪টি জুতার অপশন পাঠাবেন। জুতার দাম যথাক্রমে ২০০০, ৮০০, ১২০০ এবং ১০০০ টাকা। কাস্টমার জুতার জন্য কোনো অ্যাডভান্স পে করেনি।
তাহলে ক্যাশ কালেকশন অ্যামাউন্টে ৪ জোড়া জুতার মোট দাম লিখুন (২০০০+৮০০+১২০০+১০০০) = ৫০০০টাকা। পণ্যের বিক্রয়মূল্যে একই অ্যামাউন্ট লিখুন।

সব তথ্য সঠিকভাবে প্রদান করে পার্সেল তৈরি করা শেষ করুন। এবার সব প্রোডাক্ট একসাথে প্যাক করে রেডএক্স এজেন্টের কাছে দিয়ে দিন।
আপনার পণ্য যখন কাস্টমারের কাছে যাবে তখন রেডএক্স রাইডার আপনাকে ফোন দিয়ে কনফার্ম করবে যে এটি পার্শিয়াল ডেলিভারি কিনা। কাস্টমার কোন প্রোডাক্টটি পছন্দ করেছে সেটি আপনাকে জানানো হবে। একই সাথে মোট কত টাকা কালেক্ট করেছে সেটিও জানিয়ে দেয়া হবে।
বাকি প্রোডাক্টগুলো আপনার কাছে রিটার্ন করে দেয়া হবে। এই সার্ভিসের জন্য ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ অ্যাপ্লিকেবল হবে।
তাহলে আর অপেক্ষা কিসের? এখন থেকে বেশি বেশি করে অপশন পাঠান এবং বিক্রির সম্ভাবনা বাড়ান! রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Leave a Reply