ডেলিভারি পার্টনার হিসেবে রেডএক্স-কে নির্বাচন করায় আপনাকে ধন্যবাদ। এবার প্রশ্ন হচ্ছে, রেডএক্স-এর মাধ্যমে আপনি পার্সেল পাঠানো শুরু করবেন কীভাবে। রেডএক্সের মাধ্যমে পার্সেল পাঠাতে প্রথমেই আপনাকে নিজের অ্যাকাউন্টে পার্সেল তৈরি করতে হবে। আপনি চাইলে আলাদা একটা পার্সেল তৈরি করতে পারবেন, আবার চাইলে একসাথে অনেকগুলো পার্সেলও তৈরি করে ফেলতে পারবেন। দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি।
শুধু একটি মাত্র পার্সেল তৈরি করার পদ্ধতি
প্রথমেই রেডএক্সে লগ-ইন করুন এবং create parcel বাটনে ক্লিক করুন

সিলেক্ট করুন “সিঙ্গেল পার্সেল অ্যাড করুন” অপশনটি। নিচে বাম পাশে লিখে ফেলুন কাস্টমারের ইনফরমেশন, যেমন তার নাম, ফোন নম্বর ও ঠিকানা।

এরপর আপনাকে জানাতে হবে কোথা থেকে আপনার পার্সেলটি সংগ্রহ করবে রেডএক্স প্রতিনিধি। আপনার যদি একাধিক পিকআপ পয়েন্ট থাকে তাহলে ডান পাশের এই বক্স থেকে নির্দিষ্ট পার্সেলটির পিকআপ পয়েন্ট সিলেক্ট করুন। রেডএক্সের রাইডার এখানে এসে আপনার থেকে পার্সেলটি কালেক্ট করবে।

এখন আপনার ডেলিভারির ব্যাপারে আরও কিছু তথ্য দিতে হবে। প্রথমে পার্সেলের সঠিক ওজন প্রদান করুন এবং ডেলিভারি এলাকা নির্বাচন করুন।

ক্যাশ কালেকশন অ্যামাউন্টে লিখবেন আপনি কাস্টমার থেকে কত টাকা পাবেন। কাস্টমার যদি প্রোডাক্টের মূল্য আগেই পরিশোধ করে থাকে, তাহলে এখানে ০ লিখুন। যদি কিছু টাকা বাকি থাকে তাহলে বাকির হিসাবটি লিখুন। তারপর পণ্যের সম্পূর্ণ বিক্রয় মূল্য লিখুন।
![]()
আপনার পণ্য ফ্র্যাজাইল (ভঙ্গুর) বা লিকুইড (তরল) হলে সেটি সিলেক্ট করুন, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ প্রোডাক্ট কী ধরণের সেটি নির্বাচন করুন।

সকল তথ্য প্রবেশ করার পর এই অংশে আপনার পার্সেলটির হিসাবের একটা সম্পূর্ন ব্রেক-ডাউন দেখতে পাবেন।

যদি কোনো অতিরিক্ত নির্দেশনা থাকলে সেটা লিখে, নিচের স্বীকারোক্তি বক্সে টিক দিয়ে ‘সাবমিট’ বাটনটিতে ক্লিক করুন। সাবমিট করার আগে আপনার দেয়া সকল তথ্য আরেকবার পড়ে যাচাই করে নিন।

পরবর্তী পেইজে গেলে আপনি দেখতে পারবেন আপনার পার্সেল তৈরী সফল হয়েছে! অর্ডারের সকল ইনফর্মেশন সম্বলিত একটি লেবেল জেনারেট করে আপনাকে প্রদান করা হবে।

আপনি চাইলে এই লেবেলটি প্রিন্ট করে আপনার পার্সেলের উপর লাগিয়ে দিতে পারেন। এটি করলে আপনার পার্সেল ভুল ঠিকানায় যাবার সম্ভাবনা অনেকটুকু কমে যায় এবং আমাদের পক্ষে আপনার পার্সেলটি অনেক তাড়াতাড়ি প্রসেস করা সম্ভব হয়।
একাধিক পার্সেল তৈরি করার পদ্ধতি
ধরুন আপনি একসাথে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ৫০ জন কাস্টমারের কাছে পণ্য পাঠাতে চান। এক এক করে সবগুলো পার্সেল তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে। রেডএক্স-এ আপনি চাইলে ডেলিভারির জন্য সকল পার্সেল একসাথে তৈরি করে ফেলতে পারবেন। কীভাবে? দেখিয়ে দিচ্ছি এখনই!
রেডএক্স-এ লগ-ইন করে “create parcel” বাটনে ক্লিক করুন। সিলেক্ট করুন “একাধিক আপলোড” অপশন।

সবার প্রথমে জানিয়ে দিন কোথা থেকে রেডএক্স প্রতিনিধি আপনার পার্সেলগুলো সংগ্রহ করবে, সিলেক্ট করুন আপনার পিকআপ লোকেশন।

তারপর,”Download our sample file” লেখাটির উপর ক্লিক করুন। আপনার কম্পিউটারে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ওপেন করুন। এই ফাইলেই প্রত্যেকটি পার্সেলের তথ্য দিতে হবে ডেলিভারির জন্য। ফাইলটি ওপেন করতে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল থাকা বাধ্যতামূলক।

ফাইলের ভিতর উদাহরণ স্বরূপ ২টি কাল্পনিক কাস্টমারের তথ্য দেয়া আছে। আপনার পার্সেলের ডেলিভারি তথ্য প্রবেশ করার সময় মনে করে এই ২টি সারি ডিলিট করে নিবেন।
![]()
প্রত্যেকটা কলামের প্রযোজ্য তথ্য লিখুন। প্রাইস কলামে লিখুন আপনি কাস্টমার থেকে যত টাকা পান, সেটির হিসাব। যদি কাস্টমার ১০০% অ্যাডভান্স করে থাকেন, তাহলে ০ লিখুন। কোনো অতিরিক্ত নির্দেশনা থাকলে সেটা ইন্সট্রাকশন কলামের নিচে লিখুন।
![]()
সব ডিটেইলস ঠিক আছে কিনা ডাবল চেক করে নিন। সব তথ্য ঠিকঠাক হলেই চলে যান নেক্সট স্টেপে। ফাইলটি সেভ করুন। ফিরে আসুন রেডএক্স ওয়েবসাইটে। সেভ করা ফাইলটি এই বক্সে আপলোড করুন।

আপলোড হবার পর ফাইলটি দেখতে পাবেন। এবার next বাটনে ক্লিক করুন।

আপনাকে নিয়ে আশা হবে এই পেজটিতে। এখানে আপনি আবারও সকল তথ্য যাচাই করতে পারবেন, এবং প্রয়োজন হলে পরিবর্তনও করতে পারবেন। সব ঠিক থাকলে স্বীকারোত্তি বাটনে টিক দিয়ে, কনফার্ম বাটন ক্লিক করুন।

পরের পেজে গিয়ে প্রথমেই “Refresh to update parcel” বাটন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সকল পার্সেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের একজন এজেন্ট আপনার কাছ থেকে পার্সেল সংগ্রহ করে নিবে।

ব্যাস, হয়ে গেল পার্সেল তৈরির কাজ। রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার পাঠানো পার্সেলের আপডেট ট্র্যাক করতে ক্লিক করুন এখানে। পেমেন্ট পাবেন কিভাবে, সব ডিটেইলস জানতে ক্লিক করুন এখানে।
Leave a Reply