আমরা REDX মার্চেন্ট ড্যাশবোর্ডে নতুন পরিবর্তন এনেছি যা আপনাকে আরও সহজে ব্যবসা করতে সাহায্য করবে। আমাদের আপডেট করা ড্যাশবোর্ডের মাধ্যমে, আপনার পার্সেল এবং পার্সেলের পেমেন্ট সম্পর্কিত তথ্য জানবেন আগের চেয়ে আরো সহজে।
ড্যাশবোর্ডের কার্যক্ষমতা আরো উন্নত করতে এবং আপনার পার্সেল সম্পর্কিত সর্বশেষ আপডেট দেখাতে এখন থেকে ডেট রেঞ্জটি ১৬ দিন হিসাবে সেট করা থাকছে সবসময়। আপনি চাইলে তা চেঞ্জ করে বাড়াতে কিংবা কমাতে পারবেন।

নতুন ৩টি ট্যাব যুক্ত করা হয়েছে:
- All orders
- Orders to be delivered
- Payment Summary
অল অর্ডারস ট্যাবে সিলেক্টেড ডেট রেঞ্জের মধ্যে থাকা সকল পার্সেলের একটা সারাংশ দেখানো হবে। অর্ডারস টু বি ডেলিভারড কার্ডে এমন পার্সেলের সারাংশ দেখাবে যেগুলো এখনও ডেলিভার করা হচ্ছে। পেমেন্ট সামারিতে সকল পেমেন্টের ডিটেইলস দেখানো হবে।
প্রতিটি ট্যাবে একাধিক কার্ড দেখানো হবে। কার্ডের ইনফো বাটনের উপর মাউস নিলে স্ক্রিনে দেখানো হবে সেটির বর্ণনা।

- All orders
এই ট্যাবে দেখতে পারবেন ডিফল্ট বা নির্বাচিত ডেট রেঞ্জ এর মাঝে সকল পার্সেলের সামারি। পার্সেলগুলি ডেলিভেরি কিংবা রিটার্ন হয়েছে কিংবা এখনো ডেলিভারির পথে রয়েছে, এবং এই শপের সাকসেস রেটও দেখতে পারবেন।

- Orders to be delivered
এই ট্যাবে, যে সকল পার্সেল এখনো ইন ট্রান্সিট কিংবা প্রসেসিং-এর মাঝে আছে সে সকল পার্সেলের সামারি দেখতে পারবেন।

সাময়িকভাবে হোল্ডে রাখা পার্সেলের, অর্থাৎ যে পার্সেলগুলোর জন্য আমরা এক বা একাধিকবার ডেলিভারি করার চেষ্টা করেছি কিন্তু ডেলিভারি সম্পন্ন হয়নি, সেই পার্সেলগুলোর বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন Delivery attempted কার্ড।

- Payment Summary
এই ট্যাবে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্যের সামারি দেখতে পারবেন। Payment Summary ট্যাবে Cash collection pending কার্ড যোগ করা হয়েছে যেখানে রেডএক্স দ্বারা পিক করা সকল পার্সেলের সর্বমোট Cash on delivery amount দেখানো হব। অর্থাৎ, যে পার্সেলগুলো রেডএক্স পিকআপ করেছে কিন্তু এখনও ডেলিভারি হয়নি, সেই পার্সেলগুলো থেকে রেডএক্স কত টাকা কালেক্ট করবে সেটির বর্ননা এখানে দেখা যাবে।

Leave a Reply