• পার্সেল ভুল ঠিকানায় যাবার ঝুঁকি কমাতে লেবেল ব্যবহার

    আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন, তারা প্রায়ই একটি সমস্যা ফেস করেন। আর তা হলো আপনাদের পার্সেলটি ভুল ঠিকানায় চলে যাওয়া। কিন্তু খুব সহজেই এই সমস্যাটি কমিয়ে আনা সম্ভব। একটি লেবেলে যদি আপনি আপনার কাস্টমারের ঠিকানা এবং তথ্য লিখে তা আপনার পার্সেলের গায়ে লাগিয়ে দেন তাহলে আপনার পার্সেলটি সঠিক ঠিকানায় পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। লেবেল হলো ছোট একটি কাগজ যেখানে আপনার পার্সেল এবং আপনার কাস্টমারের সকল ইনফর্মেশন লেখা থাকে। শুধু তাই না, সেখানে একটি বারকোডও দেয়া থাকে যেটি স্ক্যান করে আমরা পার্সেলটি তাড়াতাড়ি প্রসেস করতে পারি। এতে পার্সেলটি তাড়াতাড়ি কাস্টমারের কাছে পৌঁছে দেয়া যায়। এখন নিশ্চই আপনার মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে তৈরী করবেন এই লেবেল।

    খুব সহজেই রেডএক্সের ওয়েবসাইট থেকে আপনি লেবেল তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেই কীভাবে লেবেল তৈরি করতে হয়।

    প্রথমত, রেডএক্স ওয়েবসাইটে লগইন করে আপনার পার্সেল তৈরি করুন।

    পার্সেল তৈরি করতে “Create Parcel” বাটনে ক্লিক করে, সকল তথ্য প্রবেশ করে সাবমিট করুন। 

    পার্সেল কীভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

    পরের পেইজেই দেখবেন আপনার লেবেলটি তৈরি হয়ে গেছে।

    লেবেলটি সাথে সাথে ডাউনলোড করে ফেলুন।

    পার্সেল ক্রিয়েটের সময় লেবেল প্রিন্ট না করলেও সমস্যা নেই।
    পরে যে কোনো সময় “Parcels” অপশন থেকে লেবেলটি প্রিন্ট করে নিলেও হবে। 

    এটি করতে প্রথমেই “Parcels” অপশনে যান। 

    যে পার্সেলের জন্য লেবেল প্রিন্ট করতে চাচ্ছেন, সে পার্সেলটির পাশের বক্সে ক্লিক করে সেটিকে সিলেক্ট করুন। 

    “Print labels” বাটনে ক্লিক করে লেবেলটি ডাউনলোড করুন।   

    পিকআপের আগে আপনার লেবেলটি প্রিন্ট করে পার্সেলের উপর পেস্ট করুন।

    ব্যাস, এখন পার্সেলের গায়ে আঁটা লেবেলেই পরিষ্কার লেখা থাকবে নির্ভুলভাবে ডেলিভারি সম্পন্ন করার জন্য দরকারি সকল তথ্য। সবচেয়ে কম সময়ে নির্ভুলভাবে পার্সেল পাঠানোর এটাই সেরা সলিউশন।

    রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • পার্সেলের ওজন – কেন এবং কীভাবে ঠিক করবেন 

    পার্সেলের ওজনের উপর আপনার ডেলিভারি চার্জ নির্ভর করে। পার্সেলের ওজন বেড়ে গেলে ডেলিভারি চার্জও বেড়ে যায়। তাই পার্সেল তৈরির সময়ই পার্সেলের ওজন উল্লেখ করে দিতে হয়। চলুন দেখে নেই কিভাবে সেটি করতে হয়। 

    প্রথমে রেডএক্স ওয়েবসাইটে লগইন করে আপনার পার্সেল তৈরি করুন। 

    আপনি যদি শুধুমাত্র একটি পার্সেল পাঠাতে চান তাহলে “সিঙ্গেল পার্সেল অ্যাড করুন” অপশন সিলেক্ট করে নিচে কাস্টমার ইনফর্মেশন প্রদান করুন। 

    আপনার যদি একাধিক পিকআপ পয়েন্ট থাকে তাহলে ডান পাশের এই সেকশনে পার্সেলের পিকআপ পয়েন্টটি সিলেক্ট করুন। 

    এবার ডেলিভারি ইনফর্মেশন ফিলআপ করুন। এখানে “পার্সেলের ওজন” ফিল্ডে দেখবেন পার্সেলের ডিফল্ট ওজন দেয়া আছে ৫০০ গ্রাম। আপনার পার্সেলের ওজনটি এখানে প্রদান করুন। 

    সকল ইনফর্মেশন দেয়ার পর এই সেকশনে আপনার খরচের একটি বিস্তারিত হিসাব দেখতে পাবেন। আপনার পার্সেলের ওজন অনুযায়ী এখানে ডেলিভারি চার্জ আপডেটেড হয়ে গিয়েছে। 

    সব ইনফর্মেশন ঠিক থাকলে সাবমিট বাটন ক্লিক করুন।

    আপনার সিঙ্গেল পার্সেল তৈরি হয়ে গিয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন যে একাধিক পার্সেল থাকলে কী করবেন? 

    ক্রিয়েট পার্সেল অপশন থেকে “একাধিক আপলোড” অপশন সিলেক্ট করুন। 

    তারপর,”Download our Sample File” লেখাটির উপর ক্লিক করুন। আপনার কম্পিউটারে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ওপেন করুন। এই ফাইলেই প্রত্যেকটি পার্সেলের তথ্য দিতে হবে ডেলিভারির জন্য। ফাইলটি ওপেন করতে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল থাকা বাধ্যতামূলক। 

    এই ফাইলে উদাহরণ হিসেবে দুজন কাস্টমারের তথ্য দেয়া আছে। মনে করে এই দুই সারি তথ্য ডিলিট করুন এবং আপনার প্রতিটি পণ্যের তথ্য প্রদান করুন। ফাইলের weight ফিল্ডের নিচে প্রতিটি পণ্যের ওজন সঠিকভাবে উল্লেখ করে দিন। 

    এবার রেডএক্স ওয়েবসাইটে ফিরে এসে নিচের এই বক্সে ফাইলটি আপলোড করুন।

    আপলোড করা শেষে ফাইলটি দেখতে পাবেন। এবার “Next” বাটন ক্লিক করুন 

    আপনার পার্সেলগুলোর সকল ইনফর্মেশন আপনি এখানে দেখতে পাবেন। চাইলে এখান থেকেও আপনি পার্সেলের ওজন চেঞ্জ করতে পারবেন। সব ইনফর্মেশন ঠিক থাকলে স্বীকারোক্তি বক্সে টিক দিয়ে কনফার্ম বাটনে প্রেস করুন। 

    এই প্রসেস ঠিকমতো অনুসরণ করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন পার্সেলের ওজনের জন্য ডেলিভারি চার্জ কেন বেশি বা কম আসছে।

    আশা করি পুরো প্রসেসটি আপনাকে ভালোভাবে বুঝাতে সক্ষম হয়েছি। রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

  • পার্সেল নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে কী করবেন?

    কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট পাঠাতে গিয়ে বিড়ম্বনায় পরার অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়েছে। রেডএক্স-এ পার্সেল পাঠাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমরা সবসময় চেষ্টা করি দ্রুততার সাথে সেটি সমাধান করে দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যাটি আমাদের জানাবেন কীভাবে। 

    পার্সেল সংক্রান্ত কোনো সমস্যা জানাতে আপনাকে একটি “ইস্যু রেইজ” করতে হবে। “ইস্যু রেইজ” কিভাবে করে, দেখিয়ে দিচ্ছি এখনই। 

    প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করুন। 

    লগইনের পর আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন। এটিকে মার্চেন্ট প্যানেল বলা হয়।

    এবার, মার্চেন্ট প্যানেলের “Parcels” অপশনে ক্লিক করুন

    এই পেইজে আপনি যত পার্সেল ক্রিয়েট করেছেন তার সবগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। এখান থেকে যে পার্সেলটির সমস্যা সম্পর্কে আপনি আমাদেরকে জানাতে চান সেটি খুঁজে বের করুন। 

    পার্সেলটির পাশের এই action বাটনে ক্লিক করুন  

    নিচের ড্রপডাউন মেন্যু থেকে raise an issue অপশনটি সিলেক্ট করুন। 

    পার্সেল নিয়ে সাধারণত যেমন সমস্যা হতে পারে সেগুলোর একটি লিস্ট চলে আসবে। 

    পার্সেল নিয়ে মার্চেন্টরা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলোকে আমরা কিছু ভাগ করে রেখেছি। এই লিস্ট থেকে আপনার পার্সেল নিয়ে যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন সেই অপশনটি নির্বাচন করুন

    যেমন, পিকআপ নিয়ে সমস্যা হয়ে থাকলে “Pickup” এ ক্লিক করুন

    পিকআপ নিয়ে সাধারণত যেসকল সমস্যা হয় সেগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন। যেন ধরি, আপনার পার্সেলটি পিক-আপ করতে দেরি হচ্ছে। তাহলে এই মেন্যু থেকে delay pickup সিলেক্ট করুন। 

    সমস্যাটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু আমাদের জানাতে চান তাহলে সেটি এখানে লিখে কনফার্ম বাটনে ক্লিক করে আপনার সমস্যাটি আমাদের জানিয়ে দিন।

    আপনার জানানো সমস্যাটি আমরা দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করি। তাছাড়া, সমস্যাটি কিভাবে সমাধান হচ্ছে সে সম্পর্কে জানতে action বাটনে ক্লিক করে View issue log এ ক্লিক করুন।

    এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে আপনার সমস্যাটি আমাদের টিম কীভাবে সমাধান করছে এবং সমাধানের কোন পর্যায়ে রয়েছে। 

    আশা করি পার্সেল নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে কী করতে হবে সেটি আপনি বুঝে গিয়েছেন। রেডএক্স ব্যবহার করে আরও বেশি বেশি পার্সেল ডেলিভারি করবেন। এবার, লক্ষ্যে পৌঁছান রেডএক্সের সাথে। 

     

  • রেডএক্সে ফিরে আসলেই পাচ্ছেন ১০% ডিসকাউন্ট

    ফাগুনtine অফারে রেডএক্সে ফিরে আসলেই পাচ্ছেন ১০% ডিসকাউন্ট

    আগামী পহেলা ফাল্গুন ও Valentines Day উপলক্ষে REDX- এ চলছে ফাগুনTINE অফার। এই ফাগুনের উৎসবে রেডএক্সে ফিরে আসলেই পাচ্ছেন ডেলিভারী চার্জের উপর ১০% ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ।

    ডিসকাউন্টটি উপভোগ করার জন্য আপনাকে পুরো ফেব্রুয়ারী মাসে ১০ অথবা ১০ এর বেশি পার্সেল দিতে হবে। এক্ষেত্রে আপনি প্রথম ১০টি পার্সেলের ডেলিভারি চার্জের উপর ১০% ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন।

    অৰ্থাৎ প্রথম ১০ টি পার্সেলের জন্য আপনার ডেলিভারী চার্জ হবে: ঢাকার ভিতরে ৫৪ টাকা, ঢাকার সদরে ৯০ টাকা এবং ঢাকার বাইরে ১১৭ টাকা।

    অফারটি শুধুমাত্র ফেব্রুয়ারী মাসের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, ডিসকাউন্টটি উপভোগ করতে আপনাকে অবশ্যই “WB10” কোডটি ব্যবহার করতে হবে।

    কুপন ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে https://www.redx.com.bd/ – এ লগইন করতে হবে। এরপর নিচের ড্যাশবোর্ডটি আপনি দেখতে পারবেন।

    এখানে “Coupon” অপশনটি ক্লিক করার পর আপনাকে এই লিংকে https://redx.com.bd/coupon/ নিয়ে যাবে। এখানে আপনাকে “WB10” কোডটি লিখতে হবে।

    কুপন অ্যাড করার পর এখানে সেটি এনলিস্টেড হয়ে যাবে এবং আপনি ১০% ডিসকাউন্ট ব্যবহার করতে পারবেন।

    সুতরাং দেরি না করে এখনই ফিরে আসুন REDX– এ অথবা কল করুন 09610007339 নম্বরে।

    বিজনেস ছোট হোক কিংবা বড়, আপনার বিজনেসকে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাবোই।

  • REDX-এ চলছে ফাগুনTINE ডিসকাউন্ট অফার

    REDX-এ চলছে ফাগুনTINE অফার

    আগামী পহেলা ফাল্গুন ও Valentines Day উপলক্ষে REDX- এ চলছে ফাগুনTINE অফার। ৮ ফেব্রুয়ারী অথবা এর পরে REDX- এ, রেজিস্ট্রেশন করে থাকলে আপনার জন্য থাকছে ডেলিভারী চার্জের উপর ১০% ডিসকাউন্ট উপভোগ করার সুযোগ।

    ডিসকাউন্টটি উপভোগ করার জন্য আপনাকে পুরো ফেব্রুয়ারী মাসে ১০ অথবা ১০ এর বেশি পার্সেল দিতে হবে। এক্ষেত্রে আপনি প্রথম ১০টি পার্সেলের ডেলিভারি চার্জের উপর ১০% ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন।

    অৰ্থাৎ প্রথম ১০ টি পার্সেলের জন্য আপনার ডেলিভারী চার্জ হবে: ঢাকার ভিতরে ৫৪ টাকা, ঢাকার সদরে ৯০ টাকা এবং ঢাকার বাইরে ১১৭ টাকা।

    অফারটি শুধুমাত্র নতুন মার্চেন্ট এবং ফেব্রুয়ারী মাসের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, ডিসকাউন্টটি উপভোগ করতে আপনাকে অবশ্যই “FAGUNTINE” কোডটি ব্যবহার করতে হবে।

    কুপন ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে https://www.redx.com.bd/ – এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর নিচের ড্যাশবোর্ডটি আপনি দেখতে পারবেন।

    এখানে কুপন অপশনটি ক্লিক করার পর আপনাকে এই লিংকে https://redx.com.bd/coupon/ নিয়ে যাবে। এখানে আপনাকে “FAGUNTINE” কোডটি লিখতে হবে।

    কুপন অ্যাড করার পর এখানে সেটি এনলিস্টেড হয়ে যাবে এবং আপনি ১০% ডিসকাউন্ট ব্যবহার করতে পারবেন।

    সুতরাং দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন REDX– এ অথবা কল করুন 09610007339 নম্বরে।

    বিজনেস ছোট হোক কিংবা বড়, আপনার বিজনেসকে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাবোই।

  • REDX ফাগুনTINE অফার

    REDX ফাগুনTINE অফার

    আগামী পহেলা ফাল্গুন ও Valentines Day উপলক্ষে REDX- এ চলছে ফাগুনTINE অফার। থাকছে ডেলিভারী চার্জের উপর ২০%* পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ

    পুরো ফেব্রুয়ারী মাসে আপনি আপনার টার্গেট অনুযায়ী REDX- এ পার্সেল দিলে, মার্চ মাসে আপনি পুরো ডেলিভারি চার্জের উপর ৫%, ১০% এবং ২০% ক্যাশব্যাক পাচ্ছেন! ক্যাশব্যাকটি ডিজিটাল ক্রেডিট আকারে আপনার একাউন্টে চলে যাবে, যা পরবর্তী পার্সেল গুলোর ইনভয়েসের সাথে এ্যডজাস্ট হয়ে যাবে।

    আপনার টার্গেট অনুযায়ী কোন পার্সেলের উপর কত ক্যাশব্যাক পাচ্ছেন, এটি জানার জন্য আপনার প্যানেলে চোখ রাখুন।

    বিজনেস ছোট হোক কিংবা বড়, আপনার বিজনেসকে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাবোই।

  • Hello World!

    Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.

  • Looking for the Quickest, Most Reliable Way to send Your Items?

    Looking for the Quickest, Most Reliable Way to send Your Items?
  • Testing for the Quickest, Most Reliable Way to send Your Items?

    Testing for the Quickest, Most Reliable Way to send Your Items?
  • Testing for the Quickest, Most Reliable Way to send Your Items?

    Testing for the Quickest, Most Reliable Way to send Your Items?