পার্সেলের ওজন – কেন এবং কীভাবে ঠিক করবেন 

পার্সেলের ওজনের উপর আপনার ডেলিভারি চার্জ নির্ভর করে। পার্সেলের ওজন বেড়ে গেলে ডেলিভারি চার্জও বেড়ে যায়। তাই পার্সেল তৈরির সময়ই পার্সেলের ওজন উল্লেখ করে দিতে হয়। চলুন দেখে নেই কিভাবে সেটি করতে হয়। 

প্রথমে রেডএক্স ওয়েবসাইটে লগইন করে আপনার পার্সেল তৈরি করুন। 

আপনি যদি শুধুমাত্র একটি পার্সেল পাঠাতে চান তাহলে “সিঙ্গেল পার্সেল অ্যাড করুন” অপশন সিলেক্ট করে নিচে কাস্টমার ইনফর্মেশন প্রদান করুন। 

আপনার যদি একাধিক পিকআপ পয়েন্ট থাকে তাহলে ডান পাশের এই সেকশনে পার্সেলের পিকআপ পয়েন্টটি সিলেক্ট করুন। 

এবার ডেলিভারি ইনফর্মেশন ফিলআপ করুন। এখানে “পার্সেলের ওজন” ফিল্ডে দেখবেন পার্সেলের ডিফল্ট ওজন দেয়া আছে ৫০০ গ্রাম। আপনার পার্সেলের ওজনটি এখানে প্রদান করুন। 

সকল ইনফর্মেশন দেয়ার পর এই সেকশনে আপনার খরচের একটি বিস্তারিত হিসাব দেখতে পাবেন। আপনার পার্সেলের ওজন অনুযায়ী এখানে ডেলিভারি চার্জ আপডেটেড হয়ে গিয়েছে। 

সব ইনফর্মেশন ঠিক থাকলে সাবমিট বাটন ক্লিক করুন।

আপনার সিঙ্গেল পার্সেল তৈরি হয়ে গিয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন যে একাধিক পার্সেল থাকলে কী করবেন? 

ক্রিয়েট পার্সেল অপশন থেকে “একাধিক আপলোড” অপশন সিলেক্ট করুন। 

তারপর,”Download our Sample File” লেখাটির উপর ক্লিক করুন। আপনার কম্পিউটারে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ওপেন করুন। এই ফাইলেই প্রত্যেকটি পার্সেলের তথ্য দিতে হবে ডেলিভারির জন্য। ফাইলটি ওপেন করতে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল থাকা বাধ্যতামূলক। 

এই ফাইলে উদাহরণ হিসেবে দুজন কাস্টমারের তথ্য দেয়া আছে। মনে করে এই দুই সারি তথ্য ডিলিট করুন এবং আপনার প্রতিটি পণ্যের তথ্য প্রদান করুন। ফাইলের weight ফিল্ডের নিচে প্রতিটি পণ্যের ওজন সঠিকভাবে উল্লেখ করে দিন। 

এবার রেডএক্স ওয়েবসাইটে ফিরে এসে নিচের এই বক্সে ফাইলটি আপলোড করুন।

আপলোড করা শেষে ফাইলটি দেখতে পাবেন। এবার “Next” বাটন ক্লিক করুন 

আপনার পার্সেলগুলোর সকল ইনফর্মেশন আপনি এখানে দেখতে পাবেন। চাইলে এখান থেকেও আপনি পার্সেলের ওজন চেঞ্জ করতে পারবেন। সব ইনফর্মেশন ঠিক থাকলে স্বীকারোক্তি বক্সে টিক দিয়ে কনফার্ম বাটনে প্রেস করুন। 

এই প্রসেস ঠিকমতো অনুসরণ করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন পার্সেলের ওজনের জন্য ডেলিভারি চার্জ কেন বেশি বা কম আসছে।

আশা করি পুরো প্রসেসটি আপনাকে ভালোভাবে বুঝাতে সক্ষম হয়েছি। রেডএক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

Leave a Reply

Discover more from Redx Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading