পার্সেল গ্রহণ করার ঠিকানা যোগ করা কিংবা পাল্টানোর পদ্ধতি

রেডএক্স প্রতিনিধি যেখান থেকে আপনার কাছ থেকে পার্সেল গ্রহণ করে সেটিকে পিকআপ লোকেশন বলা হয়। অনেক সময় দেখা যায়, বিভিন্ন কারনে আপনার পিকআপ লোকেশনের ইনফর্মেশন বদলানো প্রয়োজন, হতে পারে আপনি পিকআপ লোকেশনের নাম কিংবা নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন। আবার, এমনও হতে পারে যে আপনার পিকআপ লোকেশনের অ্যাড্রেসই চেঞ্জ হয়ে গিয়েছে। 

এইসব সমস্যার সহজ উপায় দেখিয়ে দিচ্ছি এখনই। 

পিকআপ লোকেশনের নাম এবং নাম্বার পরিবর্তন করবেন কীভাবে  

  • প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করে চলে যান আপনার মার্চেন্ট প্যানেলে। 

  • ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ম্যানেজ পিকআপ লোকেশন অপশনে ক্লিক করুন 

  • পরের পেইজে নতুন পিকআপ লোকেশন যুক্ত করা ও বর্তমান পিকআপ লোকেশন পরিবর্তন করার অপশন দেখতে পারবেন। 

  • নতুন পিকআপ লোকেশন যুক্ত করতে চাইলে একটি নতুন পিকআপ লোকেশন যুক্ত করুন লেখায় ক্লিক করুন।

  • ক্লিক করলে আপনি একটি ফর্ম দেখতে পাবেন।

  • ফর্মটিতে পিকআপ লোকেশনের নাম, এলাকা, বিস্তারিত ঠিকানা, ও মোবাইল নাম্বার লিখুন। সম্ভব হলে অতিরিক্ত একটি মোবাইল নাম্বারও দিন। পার্সেল গ্রহণের সময় আমাদের প্রতিনিধি এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবে।

  • এবার, কনফার্ম বাটনে ক্লিক করলেই নতুন পিকআপ লোকেশন যোগ হয়ে যাবে।

আর যদি বর্তমান পিকআপ  লোকেশন বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কি করতে হবে তাও দিখিয়ে দিচ্ছি

  • বর্তমান লোকেশনের এডিট বাটনে ক্লিক করুন।
  • ক্লিক করলেই একটি ফর্ম দেখতে পাবেন। 

  • ফর্মটিতে পিকআপ লোকেশনের নাম, এলাকা, বিস্তারিত ঠিকানা ও মোবাইল নাম্বার দেয়ার অপশন দেখতে পাবেন। যেসব তথ্য পরিবর্তন করতে চান সেগুলো লিখে ফেলুন।

আপনার পিকআপ লোকেশন আপডেট হয়ে গিয়েছে। এখন থেকে আপনি যখন নতুন পার্সেল তৈরি করবেন তখন নতুন পিকআপ পয়েন্টটি দেখতে পাবেন। 

মনে রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন আমাদের এজেন্ট পার্সেল গ্রহণ করার সময় সেই নাম্বারেই আপনার সাথে যোগাযোগ করবে। 

রেডএক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।  

 

Leave a Reply

Discover more from Redx Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading