নতুন শপ যোগ করা অথবা বর্তমান শপের ঠিকানা আপডেট করা

ব্যবসার প্রসার বা ব্যবসায়িক প্রয়োজনে আপনার নতুন শপ যোগ করার অথবা বর্তমান শপের ঠিকানা আপডেট করার দরকার হতে পারে। আপনি খুব সহজেই রেডএক্স ওয়েবসাইট থেকে এসব তথ্য পরিবর্তন করতে পারবেন। এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে। 

১. প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করুন 

২. লগ-ইন সম্পন্ন হলে আপনি মার্চেন্ট প্যানেল দেখতে পাবেন।

ওয়েবসাইটের ডানপাশের কর্নারে মাউস নিয়ে গেলে একটি ড্রপ-ডাউন মেন্যু আসবে। ড্রপ ডাউন মেন্যু থেকে My Shops এ ক্লিক করুন

এখানে আপনি আপনার বর্তমান শপের ঠিকানা পরিবর্তন করতে পারবেন এবং নতুন শপ যোগ করার অপশন দেখতে পাবেন।

নতুন শপ যোগ করতে চাইলে  ‘একটি নতুন শপ যুক্ত করুন’ অপশনে ক্লিক করুন

ক্লিক করার সাথে সাথেই আপনি নিচে একটি খালি ফর্ম দেখতে পাবেন

আপনার নাম, শপের নাম, ইমেইল, প্রোডাক্ট ক্যাটাগরির মতো সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করে ফেলুন। 

ফর্ম ফিলআপ করার পর সব তথ্য ঠিক আছে কিনা চেক করুন এবং সব ঠিকঠাক থাকলে “শপ যুক্ত করুন” বাটনে ক্লিক করুন।

নতুন শপ ক্রিয়েট হয়ে গিয়েছে।

আপনি যদি বর্তমান শপের ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে সেই শপের এডিট বাটনে ক্লিক করুন।

এরপর দোকানের নতুন ঠিকানা লিখে “শপ এডিট করুন” বাটনে ক্লিক করলে আপনার শপের ঠিকানা আপডেট হয়ে যাবে।

উপরে দেখানো প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি নিজেই খুব সহজে নতুন শপ যুক্ত করা বা শপের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। 

একটু খেয়াল রাখবেন, এভাবে শুধু আপনি শপের ঠিকানা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি পার্সেলের পিকআপ লোকেশন, অর্থাৎ রেডএক্স এজেন্ট যেখান থেকে পার্সেল গ্রহণ করে সেই ঠিকানাটি চেঞ্জ করতে হয় তাহলে পিকআপ লোকেশন চেঞ্জ করতে হবে। সেটি কীভাবে করতে হয় জানতে এই লিঙ্কে ক্লিক করুন। 

রেডএক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ। 

Leave a Reply

Discover more from Redx Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading