অ্যাপে কাস্টমার অ্যাড্রেস কালেকশন ফর্ম ও অ্যাড্রেস বুক: কেন এবং কীভাবে

পার্সেল ক্রিয়েট করার সময় প্রতিটি কাস্টমার্দের ঠিকানা এবং এরিয়া বার বার প্রদান করতে অনেক সময় অপচয় করে, এবং ভুল হবার সম্ভাবনাও থাকে। ঠিক এই সমস্যার সমাধানে রেডএক্স এনেছে এক নতুন ফিচার, যেটার দ্বারা কাস্টমার নিজেই তার ডেলিভারি ঠিকানা প্রদান করবে, এবং সেই ঠিকানা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে আপনার রেডএক্স অ্যাকাউন্টে।

প্রথমে লগ-ইন করুন রেডএক্সে-এ। তারপর মেনু আইকনে ক্লিক করে সিলেক্ট করুন কাস্টমার অ্যাড্রেস অপশনটি।

এই পেজ থেকে পেয়ে যাবেন একটি লিংক, যেটি ব্যবহার করে আপনার কাস্টমার প্রদান করতে পারবে তার অ্যাড্রেস। লিংকটি কপি করতে এই বাটনে ক্লিক করুন, এবং কাস্টমারকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ অপশনে পেস্ট করে শেয়ার করুন।

কাস্টমার সেই লিংকে ক্লিক করলে চলে আসবে এই ফর্মে। তাকে এই ফর্ম ফিল-আপ করতে বলুন।

কাস্টমার  সঠিকভাবে ফর্ম ফিলআপ করার পর তার নাম, ফোন নাম্বার অ্যাড্রেস সেভ হয়ে যাবে আপনার অ্যাড্রেস বুকে, আপনার বর্তমান বা ভবিষ্যৎ ব্যবহারের জন্য। কাস্টমার যেহেতু তার ডিটেইলস নিজেই প্রদান করেন, সেহেতু ভুল হবার সম্ভাবনা থাকে না। পরবর্তীতে আপনি এখান থেকে কাস্টমার নাম্বার সার্চ দিলে তার সব ডিটেইলস পেয়ে যাবেন।

একটি কাস্টমারের যদি সেম নাম্বারে একাধিক এড্রেস সেভ থাকে তাহলে প্রত্যেকটিই লিস্টে দেখানো থাকবে। এখন পার্সেল তৈরি করতে কাস্টমার ডিটেইলসের পাশে  “ক্রিয়েট পার্সেল” অপশন সিলেক্ট করুন।

তারপর আপনাকে নিয়ে আসা হবে পার্সেল তৈরি করার পেজে। ফর্মে দেখতে পাবেন যে কাস্টমারের প্রদত্ত তথ্য অলরেডি ফিল-আপ করা আছে, সুতরাং আপনাকে বার বার একই কাস্টমার থেকে তার ডিটেইলস চাইতে হবে না। প্রয়োজনে এগুলি পরিবর্তনও করতে পারবেন। 

এ ছাড়া পার্সেল ক্রিয়েশন পেজ থেকেও কাস্টমার অ্যাড্রেস লিংকটি পেয়ে যাবেন এখানে। আপনি চাইলে এই লিংকটি আপনার ফেসবুক বিজনেস পেজের অটোম্যাটিক মেসেজে দিয়ে রাখতে পারেন যাতে সহজে শেয়ার করতে পারেন কাস্টমারের সাথে। 

খুব শিঘ্রই আরেকটি ফিচার যুক্ত হবে যেটি দিয়ে পার্সেল তৈরীর ফর্মে কাস্টমারের ফোন নাম্বার প্রদান করার পর তার অ্যাড্রেস অটোম্যাটিক্যালি আপডেট হয়ে যাবে। 

আরোও জানতে আমাদের টিউটোরিয়ালটি দেখুন: https://www.youtube.com/watch?v=7PA4SrUkJwY

আপনার ব্যবসায়িক জীবন আরও সহজ করার জন্য রেডএক্স আপনার পাশে আছে। তাই বেশি বেশি  অর্ডার করুন, এবং রেডএক্স-এর সাথেই থাকুন।

 

Leave a Reply

Discover more from Redx Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading