আপনি হয়ত রেডএক্সের কোনো ক্যাম্পেইন থেকে ডিসকাউন্ট পেয়েছেন এবং ডিসকাউন্টটি আপনার পরবর্তী পার্সেলগুলোতে অ্যাপ্লাই করতে আপনাকে একটি কুপন কোড দেয়া হয়েছে। এখন বুঝতে পারছেন না কীভাবে এই কুপনটি ব্যবহার করবেন!
আসুন জেনে নেই কীভাবে আপনার এই কুপনটি অ্যাক্টিভেট করবেন:
প্রথমেই মার্চেন্ট প্যানেলে লগইন করে ডান পাশে আপনার শপের নামের উপর মাউস রাখলে মেনু অপশনটি ওপেন হবে। সেখান থেকে ‘Coupons’ এ ক্লিক করুন।

Coupon-এর জন্য এই পেজটি ওপেন হবে যেখানে আপনি আপনার কোনো অ্যাপ্লায়েড এবং এক্সপায়ার্ড কুপন থাকলে তা দেখতে পারবেন।

এখন নতুন কোনো কুপন অ্যাড করতে ডান পাশের ‘+ অ্যাড কুপন’ বাটনটি ক্লিক করুন। বাটনটি ক্লিক করার পর “কুপন অ্যাড করুন” নামে একটি বক্স আসবে যেখানে ‘Coupon Code’ লিখাটির নিচে টাইপ বক্সে আপনার নতুন কুপনের কোডটি এখানে টাইপ করুন এবং এরপর ‘Apply’ বাটনে ক্লিক করুন।

নতুন কুপনটি আপনার প্যানেলে অ্যাপ্লাই হয়ে যাবে। কুপনটি অ্যাপ্লাই করার পর পেজে দেখতে পাবেন এবং স্টেটাস “Applied” দেখানো হবে।

পার্সেল তৈরি করার সময় কুপন ডিস্কাউন্ট অ্যামাউন্টি ‘প্রমোকোড ডিসকাউন্ট’ সারির পাশে দেখতে পারবেন।

ঠিক এইভাবে খুব সহজেই আপনি আপনার কুপন কোডটি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন!
Leave a Reply