শপ এবং পিকআপ ম্যানেজমেন্ট

ব্যবসার প্রসার বা ব্যবসায়িক প্রয়োজনে আপনার নতুন শপ যোগ করার অথবা বর্তমান শপের ঠিকানা, পিকআপ অ্যাড্রেস আপডেট করার দরকার হতে পারে। আপনি খুব সহজেই রেডএক্স ওয়েবসাইট থেকে এসব তথ্য পরিবর্তন করতে পারবেন। আগে শপ এবং পিকআপ ম্যানেজ করতে আলাদা আলাদা পেজে গিয়ে করতে হতো। এখন এটা করতে পারছেন এক পেজ থেকে। এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে। 

প্রথমেই রেডএক্স ওয়েবসাইটে লগইন করুন 

লগ-ইন সম্পন্ন হলে আপনি মার্চেন্ট প্যানেল দেখতে পাবেন।

ওয়েবসাইটের ডানপাশের কর্নারে মাউস নিয়ে গেলে একটি ড্রপ-ডাউন মেন্যু আসবে। ড্রপ ডাউন মেন্যু থেকে My Shops এ ক্লিক করুন

এখানে আপনি আপনার বর্তমান শপের নাম, ঠিকানা ও ইমেইল পরিবর্তন করতে পারবেন এবং নতুন শপ যোগ এবং পিকআপ লোকেশন ম্যানেজ করার অপশন দেখতে পাবেন।

নতুন শপ যোগ করতে চাইলে  ‘নতুন শপ যোগ করুন’ অপশনে ক্লিক করুন

ক্লিক করার সাথে সাথেই আপনি নিচে একটি খালি ফর্ম দেখতে পাবেন। 

আপনার নাম, শপের নাম, ইমেইল, প্রোডাক্ট ক্যাটাগরির মতো সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করে ফেলুন। 

ফর্ম ফিলআপ করার পর সব তথ্য ঠিক আছে কিনা চেক করুন এবং সব ঠিকঠাক থাকলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

পরবর্তী পেজে গিয়ে পিকআপ অ্যাড্রেস যুক্ত করতে হবে। এই ঠিকানা থেকে পার্সেল পিক করা হবে।  

এই পেজের ফর্ম যথাযথ ফিল-আপ করে কনফার্ম বাটনে ক্লিক করুন। এই ফর্মে যেই ফোন নাম্বার প্রদান করবেন, সেই নাম্বারেই রেডএক্স-এর ডেলিভারি এজেন্টরা প্রয়োজনে কল করবে এবং কোনো পার্সেল রিটার্ন হলে সেখানেই ওটিপি কোড যাবে।

আপনি যদি বর্তমান শপের শপের নাম, ঠিকানা অথবা ইমেইল পরিবর্তন করতে চান তাহলে সেই শপের “শপ এডিট” বাটনে ক্লিক করুন। শপ কিংবা নোটিফিকেশন ফোন নম্বর চেঞ্জ করতে চাইলে ‘Shop settings’ পেজের ‘নোটিফিকেশন সেটিংস’ এ গিয়ে চেঞ্জ করতে হবে (link: https://redx.com.bd/notification-settings/)

এরপর দোকানের নতুন তথ্য লিখে “আপডেট করুন” বাটনে ক্লিক করলে সেই ইনফরমেশন আপডেট হয়ে যাবে।

একটি শপের “ম্যানেজ পিকআপ”-এ গিয়ে আপনি :
১. বর্তমান পিকআপের ফোন এবং পিকাপ পয়েন্টের নাম পরিবর্তন করতে পারবেন।
২. নতুন পিকআপ লোকেশন যোগ করতে পারবেন।

প্রথমে দেখতে পারবেন সেই শপের প্রতিটি পিকআপ পয়েন্ট।

  • বর্তমান পিকআপের ফোন এবং পিকাপ পয়েন্টের নাম পরিবর্তন

‘এডিট’ বাটনে ক্লিক করে এই ফরমটি আসবে। এখানে পিকাপ ফোন, পিকাপ পয়েন্টের নাম কিংবা অল্টারনেট ফোন নম্বর আপডেট করতে পারবেন।

তথ্য পরিবর্তন করার পর “আপডেট করুন” বাটনে ক্লিক করতে হবে।

তথ্য পরিবর্তন কনফার্ম করার জন্য আপনার নোটিফিকেশন নাম্বারে একটি ওটিপি যাবে। কোডটি প্রদান করে “আপডেট করুন” বাটনে ক্লিক করুন।

  • নতুন পিকআপ লোকেশন যোগ

আপনি যদি বর্তমান পিকআপের ঠিকানা অথবা এরিয়া পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে সেই পিকআপ ডিএক্টিভেট করে তারপর নতুন পিকআপ যুক্ত করতে হবে। বর্তমান লোকেশন এডিট করা যাবে না।

পিকআপ ডিএক্টিভেট করতে  পিকআপ লোকেশন এডিট করার ফর্মে গিয়ে “পিকআপ লোকেশন স্ট্যাটাস” বাটনে ক্লিক করতে হবে।

তারপর “নতুন পিকআপ যোগ করুন” বাটনে গিয়ে উপরে দেখানো প্রক্রিয়াটি অনুসরণ করে পিকআপ লোকেশন যুক্ত করুন। 

এখন আপনি নিজেই খুব সহজে নতুন শপ যুক্ত করা থেকে শপের ঠিকানা পরিবর্তন এবং পিকআপ লোকেশন ম্যানেজ পারবেন। 

রেডএক্স-এর সাথে থাকবার জন্য ধন্যবাদ। 

Leave a Reply

Discover more from Redx Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading