অনেক সময় কাস্টমার তার ভুল ঠিকানা অথবা ফোন নম্বর আপনাকে দেয়। এমনও হতে পারে যে পার্সেল ক্রিয়েশনের সময় আপনি কাস্টমারের কোনো তথ্য ভুল প্রদান করেছেন। এই ক্ষেত্রে সমাধান কী? কাস্টমার হটলাইনে ফোন দিয়ে ইনফর্মেশন চেঞ্জ রিকুয়েস্ট করা কিংবা পার্সেলটি ক্যান্সেল করা। কেমন হতো যদি আপনি নিজে থেকেই সেই ভুল শুধরে নিতে পারতেন? রেডএক্সে এখন সেটা সম্ভব খুব সহজেই! এখন থেকে আপনি পার্সেল পিকআপের পরও সর্বোচ্চ একবার কাস্টমারের ঠিকানা, ফোন নাম্বার, ক্যাশ অন ডেলিভারি আমাউন্ট পরিবর্তন করতে পারবেন।
চলুন দেখে নেই কীভাবে।
প্রথমে রেডএক্সে লগ-ইন করে চলে যান পার্সেলস ট্যাবে। যেই পার্সেলের তথ্য এডিট করতে চাচ্ছেন সেই পার্সেলটি সিলেক্ট করে একশন বাটনে-এ ক্লিক করে এডিট অপশনটি সিলেক্ট করুন।

আপনার স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাবেন। যদি আপনার পার্সেল অলরেডি পিকআপ হয়ে না থাকে, তাহলে যেকোনো তথ্য চেঞ্জ করতে পারবেন।

যদি পার্সেল পিকআপ হয়ে থাকে তাহলে সর্বোচ্চ একবার কাস্টোমার ফোন, ঠিকানা ও ক্যাশ কালেকশন অ্যাামাউন্ট চেঞ্জ করতে পারবেন।

প্রয়োজনীয় তথ্য চেঞ্জ করার পর আপডেট বাটনে ক্লিক করুন।
এখন আর ভুল তথ্য প্রবেশের পর দুশ্চিন্তা করতে হবে না। নিজ হাতেই তথ্য সংশোধন করতে পারবেন রেডএক্সে।
রেডএক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ।
Leave a Reply