পার্সেল অনেক কারণেই রিটার্ন চলে আসে, যেটা আপনার ব্যবসার জন্য খুবই অসুবিধাজনক। কেমন হতো যদি রিটার্নকৃত পার্সেলের সংখ্যা কমানো যেত? ঠিক এই সমস্যার সমাধানে রেডএক্স নিয়ে এসেছে স্মার্ট রিটার্ন প্রো ফিচার। এই ফিচার দ্বারা কোনো কাস্টমার পার্সেল রিটার্নের জন্য পাঠালে অথবা ফেক রিটার্নের ক্ষেত্রে রেডএক্স আপনাকে সুযোগ দিবে কাস্টমারের সাথে কথা বলে পার্সেলটি পুনরায় ডেলিভার করার। নিচে দেখিয়ে দিচ্ছি নতুন এই ফিচারটিতে কীভাবে রেডএক্স ওয়েবসাইটে এই স্মার্ট রিটার্ন প্রো ফিচারটি ব্যবহার করতে পারবেন।
প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন। Merchant Panel-এ লগইন করার পর, রিটার্ন ট্যাবে যাবেন।

রিটার্ন ট্যাবে গিয়ে আপনি আপনার সমস্ত রিটার্নকৃত পার্সেলের একটি তালিকা দেখতে পাবেন। যেখানে প্রত্যেকটি পার্সেল এবং কাস্টমারের ডিটেলস দেয়া আছে। এখন যে পার্সেলটি আপনি রিটার্ন করতে চাচ্ছেন না, পুনরায় ডেলিভারি করাতে চাচ্ছেন তাহলে ডান দিকে ‘অ্যাকশন‘ কলামের নিচে, Three Dots উপর মাউস নিয়ে যান এবং তারপর ‘পার্সেল ট্র্যাক‘ এ ক্লিক করেন, তাহলে এটি আপনাকে পার্সেল ট্র্যাকিং পেজে নিয়ে যাবে।

এছাড়াও আপনার কোনো পার্সেলের ডেলিভারি সফল না হলে আপনি আপনার রেজিস্টার্ড নাম্বারে একটি SMS পাবেন।

এখন ট্র্যাক পার্সেল পেজে আপনি পার্সেলটি পুনরায় চেষ্টা/Reattempt এর জন্য অনুমোদন দিতে পারেন অথবা রিটার্ন প্রক্রিয়া শুরু করতে পারেন।
এই পেজের প্রথমেই পার্সেলটির রিটার্ন রিকোয়েস্ট অ্যাপ্রুভালের একটি বক্স আপনাকে দেখানো হবে।
এই বক্সে “Reattempt” বাটনে ক্লিক করলে পার্সেলটি পুনরায় ডেলিভারি করবার চেষ্টা/Reattempt প্রক্রিয়া শুরু হবে।
তবে Reattempt প্রক্রিয়া শুরু করার আগে অবশ্যই কাস্টমারকে কল করে পার্সেলটি আগে রিসিভ করতে না পাড়ার কারণ জেনে নিবেন এবং কাস্টমার পার্সেলটি রিসিভ করতে চাচ্ছে কিনা বা পারবে কিনা তা নিশ্চিত হয়ে নিন।

এখন Reattempt-এ ক্লিক করার পর একটি পপ আপ ম্যানু আসবে।
এই পপ আপে পার্সেলটির Reattempt ডেলিভারি নিশ্চিত করতে কোন ইস্যুটি প্রযোজ্য তা আপনাকে বেছে নিতে হবে। আপনি ৩টি বিকল্প থেকে নির্বাচন করতে পারবেন। বিকল্প গুলো থাকছে;
- Customer is convinced to receive the parcel/ কাস্টমার পার্সেল রিসিভ করতে রাজি হয়েছে
- Delivery agent did not go to the customer doorstep/ ডেলিভারি এজেন্ট কাস্টমারকে পার্সেল ডেলিভারি করতে যায়নি
- Delivery agent did not call the customer for delivery/ ডেলিভারি এজেন্ট ডেলিভারির জন্য কাস্টমারকে কল করেনি

আপনাকে আপনার কাস্টমার যে ইস্যু জানিয়েছে তার উপর ভিত্তি করে শুধুমাত্র ওই ইস্যুটি নির্বাচন করে “Confirm” বাটনে ক্লিক করুন।
যদি আপনি ১ম বিকল্প নির্বাচন করেন তাহলে পার্সেলটি ডেলিভারি করার জন্য চারবার পর্যন্ত প্রচেষ্টা নেয়া হবে। যদি কাস্টমার ৪নং প্রচেষ্টাতেও পার্সেল রিসিভ না করে থাকে, তাহলে সেটি সরাসরি আপনার কাছে ফেরত পাঠানো হবে বা রিটার্ন প্রক্রিয়া শুরু করা হবে।
যদি আপনি ২য় অথবা ৩য় বিকল্পটি নির্বাচন করেন, তাহলে ডেলিভারি এজেন্টের পূর্ববর্তী প্রচেষ্টাকে অবৈধ বিবেচনা করা হবে এবং আবার ডেলিভারির জন্য পাঠানো হবে। এক্ষেত্রে নতুন প্রচেষ্টায় ডেলিভারি এজেন্ট যদি পার্সেলটিকে Hold মার্ক করে থাকে, তাহলে আপনার সাথে পুনরায় যাচাই করে পার্সেলটি আবারও Reattempt করানোর অপশন দেয়া হবে। তখন একই প্রক্রিয়াতে আপনি আবার পার্সেলটি ডেলিভারি করার জন্য Reattempt নিতে পারবেন।
রিটার্ন ট্যাব থেকে যেকেনো পার্সেলের Reattempt নেয়ার জন্য অ্যাপ্রুভাল দেয়ার ৩দিন পর্যন্ত সময় দেয়া হবে। যদি ৩দিনের মধ্যে অ্যাপ্রুভাল দেয়া না হয়, আমাদের ডেলিভারি এজেন্ট পুনরায় ডেলিভারি করার Attempt নিবে। এই চেষ্টার পর যদি কাস্টমার আবারও পার্সেল রিটার্ন করে বা পার্সেল রিসিভ না করে তাহলে সেটি অটোমেটিক্যালি আপনার কাছে ফেরত পাঠানো হবে।

এখন যদি পার্সেল রিটার্ন করতে চান তাহলে আগের মতোই প্রথমে লিস্ট থেকে পার্সেল সিলেক্ট করে ট্র্যাক পার্সেল পেজে Parcel Request Approval বক্সে “Return” বাটনে ক্লিক করুন।
এই হলো আমাদের নতুন স্মার্ট রিটার্ন প্রো, যা ব্যবহার করে আপনি সহজেই আপনার ব্যবসার রিটার্ন কমাতে পারবেন এবং এটি আপনার ব্যবসার ক্ষতিপূরণ কমাতেও সাহায্য করবে।
রেডএক্স-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
Leave a Reply